সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে মাদক বিরোধী মানব বন্ধন

লক্ষ্মীপুরে মাদক বিরোধী মানব বন্ধন

লক্ষ্মীপুরে মাদক বিরোধী মানব বন্ধন

humnchinনিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে মাদক-দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। রোববার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানব বন্ধন শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা মাদক-দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত সভায় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শওকত আলীর সভাপতিত্ব করেন। এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজ্জাদুল হাসান, অতিরিক্ত জেলা পুলিশ সুপার মো: শরীফুল ইসলাম, জেলা মাদক-দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরির্দশক হুমায়ুন কবির ভূঁইয়া, রামগঞ্জ উপজেলা আনসার কমান্ডার হুমায়ুন কবির ও এনজিও জেমসের নির্বাহী পরিচালক মো: আসাদুজ্জামান চৌধুরী প্রমুখ।

বক্তারা বলেন, মাদক সমাজের জন্য অভিশাপ। এর বিরুদ্ধে সামাজিক ও পারিবারিক আন্দোলন গড়ে তুলতে হবে। শুধু প্রশাসন নয়, মাদকের বিরুদ্ধে সবাই এক যোগে কাজ করতে হবে। শেষে মাদক বিরোধী প্রতিযোগীতায় বিজয়ী বিভিন্ন বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি রডসহ উদ্ধার

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

কমলনগরে ব্যবসায়ীর নামে মিথ্যা মামলা আর গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

কালভার্ট সংস্কার না করে সিসি ঢালাই দিলে দীর্ঘস্থায়ী সমস্যা ও দুর্ভোগে পরবে বাজারবাসী

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com