সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
স্কুল ফুটবলে ৫ উপজেলারই শেষ টার্গেট লক্ষ্মীপুরের শ্রেষ্ঠত্বের ট্রপি

স্কুল ফুটবলে ৫ উপজেলারই শেষ টার্গেট লক্ষ্মীপুরের শ্রেষ্ঠত্বের ট্রপি

স্কুল ফুটবলে ৫ উপজেলারই শেষ টার্গেট লক্ষ্মীপুরের শ্রেষ্ঠত্বের ট্রপি

নিজস্ব প্রতিনিধি: ৪৫তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় লক্ষ্মীপুরের সদর, রামগঞ্জ, রায়পুর, রামগতি এবং কমলনগরসহ ৫ উপজেলারই শেষ টার্গেট স্কুল ফুটবলে লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠত্বের ট্রপি ছিনিয়ে নেয়া। সে লক্ষ্যে ৫টি দলই নিজেদের প্রস্তুতি নিয়ে শনিবার (২৭ আগষ্ট) বিকেল থেকে লক্ষ্মীপুর স্টেডিয়াম মাঠে নেমেছে। চুড়ান্ত ফলাফল পেতে ২৯ আগষ্ট বিকেল পর্যন্ত অপেক্ষা করতে হবে। এ দিন জেলা পর্যায়ে রায়পুর বনাম রামগঞ্জ এবং কমলনগর বনাম সদরের মাঝে প্রথম পর্বের খেলা অনুষ্ঠিত হয়েছে।
৪৫তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল-মাদরাসা ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনাকারী দলের সহ সম্পাদক ও লক্ষ্মীপুর আর্দশ সামাদ উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোঃ আবদুল মজিদ জানান, স্কুল পর্যায়ে অন্যান্য খেলার মাঝে জনপ্রিয় ফুটবল নিয়ে সবার আগ্রহ বেশি। তাই এ খেলা নিয়ে সবারই আগ্রহ থাকে।
জেলা ক্রীড়া শিক্ষক সমিতি সূত্রে জানা যায়, এ বছর ইতোপূর্বে উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত খেলাগুলোর মধ্যে ফুটবলে দিঘলী উচ্চ বিদ্যালয় বিজয়নগর উচ্চ বিদ্যালয় কে (১-০) গোলে হারিয়ে লক্ষ্মীপুর সদর উপজেলা চ্যাম্পিয়ানের গৌরব অর্জন করে।
রায়পুর মার্চেন্ট একাডেমী উপজেলার চর বংশী জয়নালিয়া উচ্চ বিদ্যালয় কে (৩-২) পরাজিত করে রায়পুরের শ্রেষ্ঠত্ব অর্জন করে।
রামগঞ্জ উচ্চ বিদ্যালয়, এম ইউ সরকারী উচ্চ বিদ্যালয় কে (১-০) গোলের ব্যবধানে হারিয়ে রামগঞ্জের শিরোপা অর্জন করে।
রামগতিতে আলেকজান্ডার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, চরসীতা তোরাবআলী উচ্চ বিদ্যালয় কে (২-১)গোলে হারিয়ে চ্যাম্পিয়ান হয়।
একই সময়ে কমলনগরের তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয় হাজিরহাট মিল্লাত একাডেমী কে (২-১) গোলে পরাজিত করে।
অন্যদিকে প্রমিলা ফুটবলে লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী উচ্চ বিদ্যালয়, রায়পুরের চর বংশী জয়নালিয়া উচ্চ বিদ্যালয়, রামগতির আলেকজান্ডার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, রামগঞ্জের পাইলট বালিকা বিদ্যালয় এবং কমলনগরের চর জাঙ্গালিয়া এসসি উচ্চ বিদ্যালয় দল বিজয়ী হয়। এবার এ ৫টি দলও জেলার লড়াইয়ে মাঠে নামবে।
লক্ষ্মীপুর জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ বছর ৪৫তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল-মাদরাসা ক্রীড়া প্রতিযোগিতায় ফুলবল বালক-বালিকা, হ্যান্ড বল বালক-বালিকা, কাবাডি বালক-বালিকা এবং সাতাঁর বালক মিলে মোট ৭ ইভেন্টে উপজেলা পর্যায়ের চুড়ান্ত পর্ব ২৪ আগষ্টের মধ্যে শেষ হয়েছে। ওই খেলাগুলো তে জেলার প্রায় ৩ শতাধিক স্কুল মাদরাসার শিক্ষার্থীরা অংশ গ্রহন করে। উপজেলা পর্যায়ের চুড়ান্ত খেলা শেষে গত সপ্তাহে প্রত্যেক উপজেলায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ও প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জেলা পর্যায়ের খেলাগুলো ২৯ আগষ্টের মাঝে শেষ হবে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ডাকাত-আতঙ্ক, রাত জেগে এলাকাবাসীর পাহারা 

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রশাসন ও সাংবাদিকগণের সর্বাত্মক সহযোগিতা চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান-এমপি

কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫পরিবার উল্টো মামলা দিয়ে হয়রানি ‎

লক্ষ্মীপুরে অটোরিক্সা চালক ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

কমলনগরে মোটরসাইকেল দূর্ঘটনায় কিশোরের মৃত্যু

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com