সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১০ টাকার চাল অনিয়ম: লক্ষ্মীপুরে ইউপি চেয়ারম্যানের ছেলের জরিমানা

১০ টাকার চাল অনিয়ম: লক্ষ্মীপুরে ইউপি চেয়ারম্যানের ছেলের জরিমানা

১০ টাকার চাল অনিয়ম: লক্ষ্মীপুরে ইউপি চেয়ারম্যানের ছেলের জরিমানা

নিজস্ব প্রতিনিধি: খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির চাল ওজনে কম দেওয়ার অভিযোগে  রায়পুর উপজেলার ৯ নম্বর দক্ষিণ চরআবাবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছির উদ্দিন বেপারীর ছেলে মো. মোশারফ হোসেন ফয়সালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ঘটনায় চালের ডিলার ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মনির হোসেনকে শোকজ করা হয়েছে। শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যামাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিল্পী রানী রায় এ জরিমানা করেন। এর আগে উপজেলার উদমারা গ্রাম থেকে চাল ওজনে কম দেওয়ার সময় ফয়সালকে আটক করেন তিনি। ফয়সাল দক্ষিণ চরআবাবিল ইউনিয়ন যুবলীগের সদস্য।

lawউপজেলা পরিষদ সূত্র জানায়, দক্ষিণ চরআবাবিল ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির কার্ডধারীদের কাছে অতিরিক্ত মূল্যে চাল বিক্রি ও ওজনে কম দেওয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠে। ঘটনার সময় ওই ইউনিয়ন পরিষদের সামনে (উদমারা) গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরেজমিনে ওজনে এক কেজি করে চাল কম দেওয়ার সত্যতা পান। এ সময় ফয়সালকে আটক করে উপজেলা পরিষদে নিয়ে আসা হয়। রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রানী রায় বলেন, “চাল ওজনে কম দেওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আটক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঘটনাস্থলে ডিলারকে পাওয়া যায়নি। এ জন্য তাকে শোকজ করা হয়েছে। এ বিষয়ে কোনো অনিয়ম সহ্য করা হবে না।”

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

নির্বাচন ও গণভোটে কঠোর নিরাপত্তায় সারাদেশে বিজিবি মোতায়েন

কমলনগরে ইটভাটা শ্রমিককে অপহরণে বাঁধা দেয়ায় নারীসহ ৫জনকে পিটিয়ে আহত

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

সন্ধ্যার পর অন্ধকারে আলেকজান্ডার মেঘনাপাড়; নিরাপত্তা ও পর্যটনে শঙ্কা

বশিকপুরে ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি

মাদকসেবীদের হামলায় রায়পুরে আহত কলেজছাত্রের মৃত্যু

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com