সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
মেঘনার তীর প্রতিরক্ষা বাঁধের নির্মাণ উদ্বোধনঃ কমলনগরে নদীতে বিলীন ভূমি পুনরুদ্ধার করা হবে

মেঘনার তীর প্রতিরক্ষা বাঁধের নির্মাণ উদ্বোধনঃ কমলনগরে নদীতে বিলীন ভূমি পুনরুদ্ধার করা হবে

মেঘনার তীর প্রতিরক্ষা বাঁধের নির্মাণ উদ্বোধনঃ কমলনগরে নদীতে বিলীন ভূমি পুনরুদ্ধার করা হবে

নিজস্ব প্রতিনিধিঃ পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, শুধু নদী ভাঙন রোধেই নয়, ভাঙনে বিলীন হওয়া জমি গুলো পুনরুদ্ধারের কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, এ সরকার দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করে। এরই ধারাবাহিকতায় লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরে মেঘনা নদীর ভাঙন রোধে বাঁধ নির্মাণ কাজ বাস্তবায়ন হচ্ছে। বুধবার (২৩ নভেম্বর) বিকেলে লক্ষ্মীপুরের কমলনগরে হাজিরহাট হামিদিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

anisulislammahmud

কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম নুরুল আমিন মাস্টারের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন, পানি সম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম এমপি (বীর প্রতিক), লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, লক্ষ্মীপুর-৩ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ নোমান, ১৪ দলীয় ঐক্যজোটের কমলনগর উপজেলা সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল হক ও কমলনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন রাজু প্রমুখ।

এর আগে দুপুর ১২ টায় রামগতি উপজেলার রামগতি ও আলেকজান্ডার নদী ভাঙন রোধে তীর প্রতিরক্ষা বাঁধের কাজ পরিদর্শন এবং দুপুর ২ টায় কমলনগরের মাতাব্বরনগর এলাকায় নদী ভাঙন রোধে তীর প্রতিরক্ষা বাঁধের উদ্বোধন করেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী, পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ শামছুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান মোল্লা, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস, হাজিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন, সাহেবের হাট ইউপি চেয়ারম্যান আবুল খায়ের, ফলকন ইউপি চেয়ারম্যান হাজী হারুনুর রশিদ, উপজেলা যুবলীগের সভাপতি ফজলুল হক সবুজ ও সাধারণ সম্পাদক আহসাল উল্যাহ হিরণ প্রমুখ।


প্রসঙ্গত, লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলায় ৩৭ কিলোমিটার এলাকায় মেঘনা নদীর অব্যাহত ভাঙন প্রতিরোধের জন্য ২০১৪ সালের আগস্ট মাসে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে একটি প্রকল্প অনুমোদন হয়। ওই প্রকল্পের প্রথম পর্যায়ে ১৯৮ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ বরাদ্দ দিয়ে রামগতি উপজেলা সদর চর আলেকজান্ডার এলাকায় সাড়ে তিন কিলোমিটার, রামগতিরহাট মাছঘাট এলাকায় এক কিলোমিটার বাস্তবায়ন হচ্ছে। কমলনগরের মাতাব্বরহাট এলাকায় এক কিলোমিটার নদীর তীরে সিসি ব্লক-বাঁধের আওতায় আনার কাজ শুরু হয়েছে। মতিরহাটে ১শ ২০ মিটার বেঁড়ি বাঁধ পুনঃ নির্মাণ করা হবে।সেনাবাহিনী ও নৌ বাহিনীর তত্ত্বাবধানে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ওই কাজ বাস্তবায়ন করছেন।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রশাসন ও সাংবাদিকগণের সর্বাত্মক সহযোগিতা চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান-এমপি

কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫পরিবার উল্টো মামলা দিয়ে হয়রানি ‎

লক্ষ্মীপুরে অটোরিক্সা চালক ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

কমলনগরে মোটরসাইকেল দূর্ঘটনায় কিশোরের মৃত্যু

লক্ষ্মীপুরে হামলা-চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই কর্মী গ্রেপ্তার

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com