সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
কমলনগরে ধর্ষণের অভিযোগে আটক গ্রাম পুলিশ কে কারাগারে প্রেরণ

কমলনগরে ধর্ষণের অভিযোগে আটক গ্রাম পুলিশ কে কারাগারে প্রেরণ

কমলনগরে ধর্ষণের অভিযোগে আটক গ্রাম পুলিশ কে কারাগারে প্রেরণ

নিজস্ব প্রতিনিধি:: সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ ও অবৈধ গর্ভপাতের অভিযোগে দায়ের করা মামলায় লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার সাহেবেরহাট ইউনিয়নের গ্রাম পুলিশ মোঃ মোশারফ হোসেন কে কারাগারে প্রেরণ করা বিরুদ্ধে হয়েছে। রবিবার ( ২৭ নভেম্বর) তাকে কারাগারে প্রেরণ করা হয়ে। এরআগে এর আগে শুক্রবার রাতে পুলিশ ওই এলাকা থেকে মোশারফ হোসেনকে আটক করে এবং শনিবার রাতে ওই স্কুলছাত্রীর মা তফুরা বেগম বাদি হয়ে কমলনগর থানায় এ মামলা করেন। আটক মোশারেফ চরজগবন্ধু এলাকার হারিছ চৌকিদারের ছেলে।
arrestস্থানীয়রা জানান, প্রায় চারমাস আগে ওই এলাকার মোছলেহ উদ্দিনের মেয়ে এবং চরজগবন্ধু জুনিয়র উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রীকে চরজগবন্ধু এলাকার হারিছ চৌকিদারের ছেলে মোশারফ চৌকিদার বিভিন্ন প্রলোভনে ধর্ষণ করে। এতে ওই স্কুলছাত্রীর অন্ত:সত্তা হয়ে পড়ে। এ ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য মোশারফ গত তিন-চার দিন আগে ওই স্কুলছাত্রীকে ফুসলিয়ে পাশ্ববর্তি তার নানার বাড়িতে নিয়ে অবৈধভাবে তার গর্ভপাত ঘটায়। এতে অতিরিক্ত রক্তক্ষরণে সে অসুস্থ্য হয়ে পড়লে বাড়ির লোকজন টের পায়। এরপর এ ঘটনা এলাকায় জানাজানি হলে খবর পেয়ে পুলিশ শুক্রবার রাতে স্থানীয় চেয়ারম্যানের সহযোগিতায় (মোশারফকে) তাকে আটক করে। পরে শনিবার রাতে মেয়ের মা তফুরা বেগম বাদি হয়ে ধর্ষণ ও অবৈধ গর্ভপাতের অভিযোগে থানায় মামলা দায়ের করেন।
সাহেবেরহাট ইউপি চেয়ারম্যান মাষ্টার আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রাম পুলিশ মোশারফের এ কর্মকান্ডে আমি নিজেই তাকে পুলিশের হাতে দিয়েছি।
কমলনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস জানান, ধর্ষণ ও অবৈধ গর্ভপাতের অভিযোগে মামলায় গ্রাম পুলিশ মোশারফকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়েছে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি রডসহ উদ্ধার

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

কমলনগরে ব্যবসায়ীর নামে মিথ্যা মামলা আর গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

কালভার্ট সংস্কার না করে সিসি ঢালাই দিলে দীর্ঘস্থায়ী সমস্যা ও দুর্ভোগে পরবে বাজারবাসী

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com