সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
রায়পুরে মেঘনার ভাঙন রক্ষার প্রতিশ্রুতি আড়াই বছরেও আলোর মুখ দেখেনি

রায়পুরে মেঘনার ভাঙন রক্ষার প্রতিশ্রুতি আড়াই বছরেও আলোর মুখ দেখেনি

রায়পুরে মেঘনার ভাঙন রক্ষার প্রতিশ্রুতি আড়াই বছরেও আলোর মুখ দেখেনি

মনির হেসেন রবিন : রায়পুর উপজেলার দক্ষিন চরবংশী ইউনিয়নের চর কাছিয়ার পাশ দিয়ে বয়ে যাওয়া মেঘনা নদী বর্তমানে তীব্র গতিতে ভাঙ্গছে।বিগত ২০১৪ সালের ২৯ মে ভাঙ্গন পরিদর্শনে  আসেন  পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম ও প্রতিমন্ত্রী লে. কর্নেল ( অব. ) মোঃ নজরুল ইসলাম।পরে ইউনিয়ন পরিষদ মাঠে পথসভায় মেঘনা নদী ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশ্বাস দেন তিনি ।এ সময় তিনি বলেন, বর্ষা মৌসুমের আগেই চরকাচিয়ার ভাঙন রোধে কাজ করবেন।

আড়াই বছর পর ও মন্ত্রীর সে প্রতিশ্রুতি আলোর মুখ দেখেনি। এলাকাবাসির অভিযোগ শুধু প্রতিমন্ত্রী নয় এর আগে সাবেক সাংসদ আবুল খায়ের ভূইয়া  ও সাবেক চার দলীয় জোট সরকারের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়া পাঁচ বার প্রতিশ্রুতি দিয়ে ছিলেন। কিন্তু কেউ প্রতিশ্রুতি পূরন করেননি।

দক্ষিন চরবংশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যন হারুনুর রশিদ হাওলাদার জানান, মেঘনা নদীর ভাঙনে গত চার-পাঁচ বছরে পায় ৩০০ একর আবাদি জমি ও দেড় শতাদিক ঘরবাড়ি বিলিন হয়ে গেছে। ভূমিহীন হয়েছে প্রায় ৫০০ পরিবার। নদী ভাঙনে চর কাচিয়া গ্রাম বিলিন হয়ে যাচ্ছে। এখন ভাঙন ঠেকাতে ব্যবস্থা না নিলে ভূমিহীন হয়ে পড়বে কমপক্ষে ৫০০০ মানুষ। কয়েকজন জনপ্রতিনিধিরা জানান, ১২ বছর ধওে স্থানীয় এমপি ও সরকারের অনেক কর্মকর্তা সরেজমিনে এসে নদী ভাঙনের চিত্র দেখে গেছেন। কিন্তু ভাঙনরোধে ব্যবস্থা হয়নি। সর্বশেষ মন্ত্রী ও প্রতিমন্ত্রীর প্রতিশ্রুতি ও ফাইলবন্দী হয়ে আছে।প্রতিশ্রুতি আর বাস্তবায়ন হবে কিনা তা নিয়ে সংশয়ে আছেন তারা। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের লক্ষ্মীপুর কার্যালয়ের নির্বাহী প্রোকৗশলী কাজী ইয়ার উদ্দিন শনিবার মুঠোফোনে জানান, ভাঙনরোধের জন্য অর্থ বরাদ্ধ চেয়ে একটি অনুমোদন দেওয়া হয়েছে। আশা করি এক সপ্তাহের মধ্যে অনুমোদন পেয়ে যাবো

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রশাসন ও সাংবাদিকগণের সর্বাত্মক সহযোগিতা চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান-এমপি

কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫পরিবার উল্টো মামলা দিয়ে হয়রানি ‎

লক্ষ্মীপুরে অটোরিক্সা চালক ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

কমলনগরে মোটরসাইকেল দূর্ঘটনায় কিশোরের মৃত্যু

লক্ষ্মীপুরে হামলা-চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই কর্মী গ্রেপ্তার

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com