সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলার নিয়মিত আঞ্চলিক অনলাইন নিউজ পোর্টাল ‘লক্ষ্মীপুরটোয়েন্টিফোর ডটকম ৫ বছর পেরিয়ে ৬ বছরে পা রেখেছে।প্রতি বছর জেলার বিভিন্ন উপজেলা ঘুরে প্রতিষ্ঠা বার্ষিকী পালনের রেওয়াজ হিসেবে এ বছরে রায়পুরে প্রতিষ্ঠা বার্ষিকীর এ দিনটি অত্যন্ত আনন্দঘন পরিবেশে পালিত হয়েছে।

এ উপলক্ষে রবিবার (২৬ মার্চ) সন্ধ্যায় রায়পুর শহরের নতুনবাজারে আয়োজিত অনুষ্ঠানে  অতিথি হিসেবে ছিলেন রায়পুর পৌর আ’লীগের সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক কাজি জামশেদ কবির বাক্কি বিল্লাহ।লক্ষ্মীপুর জেলা আইনজিবী সমিতির সাবেক সাধারন সম্পাদক ও আ’লীগ নেতা এডঃ মিজানুর রহমান মুন্সির সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, দৈনিক মা মাটি সম্পাদক সফিউল আলম চৌধুরি জুয়েল, রায়পুর উপজেলা শ্রমিক লীগের আহবায়ক মারুফ বিন জাকারিয়া, ইত্তেফাক প্রতিনিধি এম আর সুমন, আলোকিত নোয়াখালীর স্টাফ রিপোর্টার ওয়াহিদুর রহমান মুরাদ, দৈনিক যুগান্তর স্বজন সমাবেশের রায়পুর সভাপতি তুহিন চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ি রুপম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের নিজস্ব প্রতিনিধি তাবারক হোসেন আজাদ। সভায় বক্তারা নিরপেক্ষ সাংবাদিকতার পাশাপাশি দায়িত্বশীলতা বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। পরে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।একই অনুষ্ঠানে আলোকিত নোয়াখালীর ২য় প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটাও হয়।

এ দিকে লক্ষ্মীপুরটোয়েন্টিফোর ডটকমের জন্ম বার্ষিকীতে শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছেন জেলা ও উপজেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সহ নানা সংগঠন।

লক্ষ্মীপুর২৪ আরও সংবাদ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোর উপকূলবাসীর কথা বলে: ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে অতিথিরা

১৪ বছরে পর্দাপণ করেছে লক্ষ্মীপুরটোয়েন্টিফোর

প্রতিনিধি নিয়োগ দেবে লক্ষ্মীপুরটোয়েন্টিফোর

নিবন্ধন পেয়েছে লক্ষ্মীপুর২৪ | lakshmipur24

লক্ষ্মীপুর24 এর নামে ফেক পেইজ ও প্রতারক থেকে সাবধান

১১ বছরে পর্দাপণ করেছে লক্ষ্মীপুরটোয়েন্টিফোর, সকল পাঠক ও শুভাকাংখিদের শুভেচ্ছা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com