সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরসহ দুর্যোগের শিকার কৃষকদের পাশে আছে সরকার

লক্ষ্মীপুরসহ দুর্যোগের শিকার কৃষকদের পাশে আছে সরকার

লক্ষ্মীপুরসহ দুর্যোগের শিকার কৃষকদের পাশে আছে সরকার

নিজস্ব প্রতিনিধি: প্রাকৃতিক দুর্যোগে লক্ষ্মীপুরসহ সারাদেশে যাদের ফসলহানী হয়েছে সরকার তাদের পাশে দাড়াঁবে। ক্ষতিগ্রস্ত কৃষকরা যাতে ক্ষতি পুসিয়ে উঠতে পারে সে লক্ষ্যে বীজ, সার, কীটনাশ ও সহজ শর্তে ঋণ প্রদানের জন্য সরকারের আন্তরিকা রয়েছে। লক্ষ্মীপুরে ভারী বর্ষণে ফলে ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে মতবিনিময় কালে এ সব কথা বলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন নাহার লাইলি। তিনি ক্ষতিগ্রস্ত কৃষকদের বলেন, শেখ হাসিনার সরকার কৃষি বন্ধব সরকার। এ সরকার কৃষকদের কল্যাণে কাজ করে যাচ্ছেন। এর আগে তিনি লক্ষ্মীপুর সদর ও কমলনগরে কয়েকটি ক্ষতিগ্রস্ত ফসলের মাঠ পরিদর্শন করেন। শুক্রবার দুপুরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা পরিষদ মিলানায়তনে কৃষককদের সাথে সমবিনিময় সভায় মিলিত হন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ে উপ প্রধান আজিজুন নাহার শ্যামলী, কুমিল্লাস্থ বিএডিসি’র নির্বাহী প্রকৌশলী নুর নবী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ বদরুল আলম, লক্ষ্মীপুর জেলা কৃষি অধিদপ্তরের উপ পরিচালক গোলাম মোস্তাফা, কমলনগর উপজেলা কৃষি কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আবদুচ সোবাহান, লক্ষ্মীপুর জেলা পরিষদের রোপেনা আক্তার, কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম নুরুল আমিন মাস্টার, হাজিরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নিজাম উদ্দিন, তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষেদর (ইউপি) চেয়ারম্যান ফয়সল আহমেদ রতনসহ স্থানীয় কৃষকরা।

প্রসঙ্গত, গত ১৯ এপ্রিল থেতে টানা ছয়দিনের ভারী বষর্ণে লক্ষ্মীপুরের বিভিন্ন চরাঞ্চলের সয়াবিন, বাদাম, তরমুজ ও মরিচসহ প্রায় অর্ধ লক্ষ হেক্টর জমির ফসল ক্ষতি হয়েছে জানিয়েছে কৃষি বিভাগ।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com