সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

লক্ষ্মীপুরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

লক্ষ্মীপুরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে যুবদলকর্মী মাওলানা বাবর মিয়া হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ভূটু ওরফে আবদুস শহীদকে পুলিশ গ্রেফতার করেছে। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে তাকে নোয়াখালী-লক্ষ্মীপুর সীমান্তবর্তী এলাকার জাফরপুর গ্রামের শ্বশুর বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নের তিতারকান্দি গ্রামের অলি মাঝির ছেলে। চন্দ্রগঞ্জ থানা পুলিশ জানায়, ২০০৩ সালের ৮ মার্চ রাতে তিতারকান্দি গ্রামে পূর্ব-পরিকল্পিতভাবে হত্যার শিকার বাবর মিয়া হত্যা মামলার রায় ঘোষণা হয় ২০১৬ সালের ৩০ আগস্ট। এতে ১১ আসামির ফাঁসির আদেশ ও ৪ জনকে বেকসুর খালাস দেন আদালত। থানার এসআই আবু ছায়েদ অভিযান চালিয়ে ভূটুকে গ্রেফতার করেন। এনিয়ে সাজাপ্রাপ্ত ৫ আসামি গ্রেফতার হয়েছেন। চন্দ্রগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করা হয়। তাকে জেলা কারাগারে পাঠানো হবে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি রডসহ উদ্ধার

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

কমলনগরে ব্যবসায়ীর নামে মিথ্যা মামলা আর গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

কালভার্ট সংস্কার না করে সিসি ঢালাই দিলে দীর্ঘস্থায়ী সমস্যা ও দুর্ভোগে পরবে বাজারবাসী

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com