সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে বজ্রপাতে নিহত জেলের দাফন সম্পন্ন

লক্ষ্মীপুরে বজ্রপাতে নিহত জেলের দাফন সম্পন্ন

লক্ষ্মীপুরে বজ্রপাতে নিহত জেলের দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিনি: লক্ষ্মীপুরে বজ্রপাতে জেলে শামছুল হকের দাফন রোববার (২৮মে) সকাল ১০টায় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে শনিবার দিবাগত রাতে সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের চরমেঘা এলাকার মেঘনানদীতে মাছ শিকারে গেলে এ ঘটনা ঘটে।এ ঘটনায় আরো ৪ জেলে আহত হয়ে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। নিহত শামছুল হক একই উপজেলার চররুহিতা গ্রামের সুলতান আহমদের ছেলে। আহতরা হলেন, খোরশেদ আলম, আব্দুর রশিদ, মো. রাব্বী ও সিরাজ। বজ্রপাতে আহত জেলেরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জানান, তারা এক নৌকাতে ৫ জন নদীতে মাছ শিকারে যান। হঠাৎ হালকা বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতের আঘাতে তারা সবাই আহত হন। পরে আহত অবস্থায় খোরশেদ আলম তার মোবাইল ফোন থেকে পার্শ্ববর্তী নৌকার এক জেলের কাছে খবর দিলে তারা এসে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের ডাক্তার রাতেই শামছুল হককে মৃত ঘোষণা করেন। সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন জানান, বজ্রপাতে এক জেলে নিহত হয়েছেন, অপর আহত ৪ জেলে হাসপাতালে ভর্তি রয়েছে। তাদের পর্যবেক্ষণসহ চিকিৎসা চলছে। বজ্রপাতের রোগীরা সাধারণত কিডনী ও হার্টের ঝৃুঁকিতে বেশি থাকে, এজন্য যে কোন মুহুর্তে দুর্ঘটনা ঘটতে পারে বলে জানান তিনি।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি রডসহ উদ্ধার

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

কমলনগরে ব্যবসায়ীর নামে মিথ্যা মামলা আর গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

কালভার্ট সংস্কার না করে সিসি ঢালাই দিলে দীর্ঘস্থায়ী সমস্যা ও দুর্ভোগে পরবে বাজারবাসী

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com