সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
রমজানকে স্বাগত জানিয়ে র‌্যালী

রমজানকে স্বাগত জানিয়ে র‌্যালী

রমজানকে স্বাগত জানিয়ে র‌্যালী

রায়পুর  প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে মাহে রমজানকে স্বাগত জানিয়ে ইমাম-মুয়াজ্জিন সমিতির উদ্যেগে বর্ণাঢ্য র‌্যালী করা হয়েছে। শনিবার বিকেলে রায়পুর শহরে ইমাম -মুয়াজ্জিন সমিতিরি সভাপতি সালেহ আহাম্মদ ও হায়দরগঞ্জের বিশিষ্ট আলেম সাইয়্যেদ আল মাদানী কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব তাহের ইজ্জুদ্দিন জাবেরির নেতৃত্বে র‌্যালি অনুষ্ঠিত হয়। রমজানে পবিত্রতা রক্ষার্তে দিনের বেলায় খাবার দোকান বন্ধ রাখা, মদ-জুয়া, বেহায়াপনা থেকে বিরত থাকা এবং সেহ্রী, ইফতার ও তারবীর সময় বিদ্যুৎ সরবরাহের দাবি জনান র‌্যালীতে অংশগ্রহন করা ধর্মপ্রাণ মুসল্লীরা।

র‌্যালী শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, ইমাম সমিতির নেতা বশির আল হেলাল, হায়দরগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল আজিজ মজুমদার, মডেল কলেজের অধ্যক্ষ ডক্টর এ কে এম ফজলুল হক, বিশিষ্ট আলেম মাওলানা সুলতান মাহমুদ খান, হাফেজ নজরুল ইসলাম, মাষ্টার শামছুদ্দিন আহম্মেদ প্রমুখ। পৃথক র‌্যালীতে প্রায় সহস্রাধিক মুসল্লী অংশগ্রহন করেন।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ডাকাত-আতঙ্ক, রাত জেগে এলাকাবাসীর পাহারা 

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রশাসন ও সাংবাদিকগণের সর্বাত্মক সহযোগিতা চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান-এমপি

কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫পরিবার উল্টো মামলা দিয়ে হয়রানি ‎

লক্ষ্মীপুরে অটোরিক্সা চালক ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

কমলনগরে মোটরসাইকেল দূর্ঘটনায় কিশোরের মৃত্যু

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com