সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে মাইকিং করে ইলিশ বিক্রি হয় যে বাজারে

লক্ষ্মীপুরে মাইকিং করে ইলিশ বিক্রি হয় যে বাজারে

লক্ষ্মীপুরে মাইকিং করে ইলিশ বিক্রি হয় যে বাজারে

সাজ্জাদুর রহমান: সরবরাহ বাড়ায় ক্রেতা আকর্ষণে লক্ষ্মীপুরের কমলনগরে মাইকিং করে বিক্রি করা হচ্ছে রুপালি ইলিশ। সস্তায় স্বাদের সে মাছ কিনতে ক্রেতারাও ভিড় জমাচ্ছেন বাজারে। সোমবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে কমলনগর উপজেলার সদর হাজিরহাট বাজারে কম দামে ইলিশ বিক্রি করা হচ্ছে জানিয়ে মাইকিং করা হয়। মুহূর্তে ইলিশ কিনতে বাজারে ভিড় জমান ক্রেতারা। সরেজমিনে বাজার ঘুরে দেখা যায়, অন্যদিনের তুলনায় বাজারে প্রচুর ইলিশ মাছ। স্থানীয় মাছ ব্যবসায়ীরা ২৫ থেকে ৩০ খাড়ি (ঝুড়ি) ইলিশ সাজিয়ে বিক্রি করছেন। মাইকিং করায় অন্য দিনের চেয়ে ক্রেতাও বেশি। বিক্রিও ভালো। কয়েকজন ক্রেতার সঙ্গে কথা বলে জানা যায়, তারা মাইকিং শুনে সস্তায় ইলিশ কিনতে বাজারে এসেছেন।

স্থানীয় চর জাঙ্গালিয়া গ্রামের প্রবাসী নিজাম উদ্দিন জানান, মাইকিং করে ক্রেতাদের আকর্ষণ করা হয়েছে। ২ কেজি ৬শ গ্রাম ওজনের ৬টি ইলিশ ১ হাজার ৪০ টাকা দিয়ে কিনেছে তিনি। প্রতি কেজি ইলিশের দাম পড়েছে ৪শ টাকা ।

মাছ বাজার ইজারাদার মো. সফিক বলেন, বাজারে প্রচুর ইলিশ উঠেছে, যে কারণে মাইকিং করা হয়েছে। এতে বাজারে ইলিশের ক্রেতা বেড়েছে। বিক্রিও হচ্ছে প্রচুর। তিনি জানান, সাইজের ওপর নির্ভর করে প্রতি কেজি ইলিশ ২শ ৫০ থেকে ৬শ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

কমলনগর উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল কুদ্দুস বলেন, মেঘনা নদীতে প্রচুর ইলিশ ধরা পড়ছে, বাজারে আসছে প্রচুর। দামও আগের চেয়ে কম।

প্রতিবেদনটি বাংলা্নিউজের সৌজন্যে প্রকাশিত

আরো পড়ুন:

লক্ষ্মীপুরে ইলিশ বিক্রির জনপ্রিয় যে বাজার

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ডাকাত-আতঙ্ক, রাত জেগে এলাকাবাসীর পাহারা 

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রশাসন ও সাংবাদিকগণের সর্বাত্মক সহযোগিতা চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান-এমপি

কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫পরিবার উল্টো মামলা দিয়ে হয়রানি ‎

লক্ষ্মীপুরে অটোরিক্সা চালক ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

কমলনগরে মোটরসাইকেল দূর্ঘটনায় কিশোরের মৃত্যু

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com