সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুর জেলা সমিতি নির্বাচনে সমঝোতার চেষ্টা দুই পক্ষের

লক্ষ্মীপুর জেলা সমিতি নির্বাচনে সমঝোতার চেষ্টা দুই পক্ষের

লক্ষ্মীপুর জেলা সমিতি নির্বাচনে সমঝোতার চেষ্টা দুই পক্ষের

ঢাকা প্রতিনিধিঃ হারুন-আমিন এবং হাশেম-নিজাম এই দুই প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা হবে আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিতব্য লক্ষ্মীপুর জেলা সমিতি নির্বাচনে। শিল্প গ্রুপ সজিব কর্পোরেশনের এমডি আবুল হাশেম এবং টিএন্ডটি বোর্ডের কর্মকর্তা প্রকৌশলী নিজাম উদ্দীন আছেন একটি প্যানেলে, অন্য প্যানেলে আছেন আওয়ামীলীগ এর যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাবেক এমপি হারুনুর রশীদ এবং এনএসআই এর সাবেক কর্মকর্তা সামসুল আমিন।

নির্বাচনী সিডিউল ঘোষনার পর থেকেই প্রতিদ্বন্দ্বী দুই পক্ষের মধ্যে সমঝোতার লক্ষ্যে ছয় সদস্যের একটি কমিটি কাজ শুরু করে। এই রিপোর্ট লেখা পর্যন্ত কোন সমঝোতা হয়নি বলে জানা যায়। সমঝোতা না হলে নির্বাচনের দিকেই এগিয়ে যেতে হবে প্রতিদ্বন্দ্বী দুই গ্রুপকে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে কথা বলে জানা যায় উভয় পক্ষই নির্বাচন চায় না। কিন্তু একটি গ্রহণযোগ্য সমঝোতায়ও তারা পৌছতে পারছে না। লক্ষ্মীপুর সদরের এমপি  শাহজাহান কামাল ইতোমধ্যে উভয়পক্ষকে ডেকে সমঝোতার আহবান জানিয়ে কয়েকবার বৈঠক করেছেন। কিন্তু এই উদ্যোগেও সফলতা আসেনি। আর এই জন্য প্রতিদ্বন্দ্বী সভাপতি প্রার্থীরা দায়ি করেছেন, সজীব গ্রুপের এমএ হাশেমকে। যিনি হাশেম – নিজাম পরিষদের সভাপতি প্রার্থী। লক্ষ্মীপুর জেলার উন্নয়নে এই সমিতি কার্যকরি কোন ভুমিকা না রাখতে পারলেও, নির্বাচন কেন্দ্রিক অনেক প্রভাবশালী সদস্যকেই বিভিন্ন প্যানেলের পক্ষে দৌড় ঝাপ দিতে দেখা যাচ্ছে।

নির্বাচনের আগেই বর্তমান সভাপতি ও সাধারন সম্পাদকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন খোদ কার্যনির্বাহী কমিটির সদস্যরাই। অন্যদিকে যারা এতদিন সমঝোতার লক্ষ্যে প্রতিদ্বন্দ্বী গ্রুপের মধ্যে রেফারির ভুমিকায় ছিলো, তারা অনেকেই নির্লজ্জভাবে হারুন-আমিন পরিষদে প্রার্থী হয়েছেন বলে অভিযোগ করেন হাশেম-নিজাম পরিষদের নেতারা।

উল্লেখ্য যে নির্বাচনী সমঝোতার সুযোগ প্রার্থীতা প্রত্যাহের শেষ দিন পর্যন্ত আছে, সেই মোতাবেক ৮ নভেম্বর শেষ সময়। লক্ষ্মীপুর জেলা সমিতির জীবন সদস্যরা মনে করেন, সমঝোতা বা নির্বাচন যে প্রক্রিয়াতেই হোক, এই নির্বাচনে লক্ষ্মীপুরের জন্য একটি কল্যাণমুখী নেতৃত্ব বেরিয়ে আসবে। যারা একটি সমৃদ্ধশালী লক্ষ্মীপুর বিনির্মাণ করবেন।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ডাকাত-আতঙ্ক, রাত জেগে এলাকাবাসীর পাহারা 

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রশাসন ও সাংবাদিকগণের সর্বাত্মক সহযোগিতা চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান-এমপি

কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫পরিবার উল্টো মামলা দিয়ে হয়রানি ‎

লক্ষ্মীপুরে অটোরিক্সা চালক ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

কমলনগরে মোটরসাইকেল দূর্ঘটনায় কিশোরের মৃত্যু

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com