সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
কমলনগরে আবারো তীব্র বেগে ভাঙছে মেঘনা

কমলনগরে আবারো তীব্র বেগে ভাঙছে মেঘনা

কমলনগরে আবারো তীব্র বেগে ভাঙছে মেঘনা

আমজাদ হোসেন: লক্ষ্মীপুরের কমলনগরে আবারো মেঘনার ভাঙন তীব্র হচ্ছে। নদী ভাঙনের তীব্রতা এত বেশি যে,এলাকাবাসি তাদের ঘর বাড়ি,প্রয়োজনীয় জিনিসপত্র অনত্র সরিয়ে নিতে পারছেনা। ইতোমধ্যে বিলীন হয়ে গেছে উপজেলার প্রায় দেড়শত বছরের ঐতিহ্যবাহী লুধুয়া বাজার, সাহেবের হাট, তালতলি বাজার, কাদির পন্দিতে হাট, চর ফলকন উচ্চ বিদ্যালয়, কাদির পন্দিতের হাটট উচ্চ বিদ্যালয়, মাতাব্বর হাট মাদ্রাসা সহ আরও ছোট খাটো স্কুল,বাজার,মসজিদ।

নদীর পাড় থেকে উপজেলা ভবন মাত্র দেড় কিমি দুরত্ব। সাহেবের হাট ইউনিয়ের ৮ টা ওয়ার্ড, কালকিনি ইউনিয়নের ৫ টা ওয়ার্ড, পাটোয়ারীর হাট ইউনিয়নের ৩ টা ওয়ার্ড, মাটিন ইউনিয়নের ২টা ওয়ার্ড গত বছর নদীর গর্ভে হারিয়ে যায়।  উপজেলা ৯ টা ইউনিয়নের মধ্যে প্রায় ৫ টা ইউনিয়ন মেঘনার ভাঙনে নির্মজিত।

মেঘনার দীর্ঘ দিনের ভাঙনের শত শত পরিবার ভিটে মাটি হারিয়ে উদ্ভাস্তু।তাদের আশ্রয়স্থল রামগতি লক্ষ্মীপুর সড়কের দু পাশ। জানা যায়,২০১৪ সালের ০৫ আগষ্ট মেঘনার ভাঙন রোদে রামগতি-কমলনগরের জন্য ১ শত ৯৮ কোটি টাকা বরাদ্ধ হয়। বরাদ্ধকৃত অর্থ থেকে রামগতি অংশে সেনাবাহিনী ৪ কিমি বাধ নির্মান সম্পূর্ণ হলেও কমলনগর উপজেলা অংশে মাত্র ১ কিমি বাধ নির্মান হয় বির্তকিত ভাবে।

 

১ কিমি বাঁধ নির্মানের কাজ চললেও বাঁধের দক্ষিন-উত্তরে প্রায় ১৭ কিমি জনপদ নদীর গর্ভে হারিয়ে যাচ্ছে। স্থায়ীদের মতে, আগামী বর্ষার মধ্যে কমলনগর উপজেলা ভবন, হাজির হাট বাজার, চর লরেন্স বাজার মেঘনার ভাঙনের কবলে পড়তে পারে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রশাসন ও সাংবাদিকগণের সর্বাত্মক সহযোগিতা চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান-এমপি

কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫পরিবার উল্টো মামলা দিয়ে হয়রানি ‎

লক্ষ্মীপুরে অটোরিক্সা চালক ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

কমলনগরে মোটরসাইকেল দূর্ঘটনায় কিশোরের মৃত্যু

লক্ষ্মীপুরে হামলা-চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই কর্মী গ্রেপ্তার

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com