সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে ‘বাংলাদেশনামা’ প্রামাণ্য চিত্র প্রদর্শনী

লক্ষ্মীপুরে ‘বাংলাদেশনামা’ প্রামাণ্য চিত্র প্রদর্শনী

লক্ষ্মীপুরে ‘বাংলাদেশনামা’ প্রামাণ্য চিত্র প্রদর্শনী

নিজস্ব প্রতিনিধি:  নতুন প্রজন্মকে দেশের ইতিহাস, সংস্কৃতি সমৃদ্ধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে লক্ষ্মীপুরের ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানে আয়োজন করা হচ্ছে ‘বাংলাদেশনামা’ শীর্ষক ইতিহাসভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৯মার্চ) দুপুরে ৭ম ও ৮ম তম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে লক্ষ্মীপুরের কাকুলি শিশু অঙ্গন ও লামচরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে পৃথকভাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘ইতিহাসকে জানি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি’ এ প্রতিপাদ্য বিষয়কে বুকে ধারণ করে সামাজিক সংগঠন ‘শূন্য’ কর্তৃক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন লিকা। কাকুলি শিক্ষা অঙ্গনের সহকারী প্রধান শিক্ষক মো. মাইন উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চ্যানেল টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম স্বপন ও জাতীয় দৈনিক বণিক বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি মো. রাকিব হোসাইন রনি, সাংবাদিক রাজিব হোসেন রাজু। এসময় আরো উপস্থিত ছিলেন, শূন্য’র পরিচালক ইয়াছিন চৌধুরী তুষার, সংগঠনটির আহ্বায়ক মাহির হাসান সানি, কার্যকরী সদস্য আবু সাইয়্যেদ শাওন প্রমূখ।

এ সময় বক্তারা ৫২ সালের ভাষা আন্দোলন, ৬৯ এর গণঅভুথ্যান ও ৭১ এর মহান মুক্তিযুদ্ধ ও এর আগের ঘটনাপ্রবাহের ইতিহাস শিক্ষার্থীদের উদ্দেশ্যে তুলে ধরে বলেন, ইতিহাস জানলেই জাগ্রত হবে দেশ প্রেম। আজকে যারা শিশু, আগামী দিনে তাদেরকেই দেশ পরিচালনা করতে হবে। স্বাধীনতাকামী বাংলাদেশ রক্ষা এবং দেশকে আরো এগিয়ে নিয়ে যেতে শিক্ষার্থীদেরকে দেশের ইতিহাস সম্পর্কে জানার আহ্বান জানান বক্তারা।
এর আগে উপস্থিত শিক্ষার্থীদের নিয়ে ইতিহাসভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রতিযোগীতায় বিজয়ী তিন শিক্ষার্থীকে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। বিজয়ীদের মধ্যে প্রথম হয়েছে শিক্ষার্থী মায়েদুল মিলাদ রামিস, ২য় বিজয়ী ইকফার জাহান ও ৩য় বিজয় হয়েছেন তাজফিজ মাখদুম।
প্রসঙ্গ, তাম্রলিপি ও অধ্যয়ন প্রকাশনীর সহযোগীতায় ১৪ই মার্চ বুধবার লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ে ইতিহাসভিত্তিক এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পর্যায়ক্রমে লক্ষ্মীপুর জেলার আরো ২২টি শিক্ষা প্রতিষ্ঠানে এটির আয়োজন করা হবে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com