সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে মাদ্রাসা ছাত্রীকে পালাক্রমে ধর্ষণের ঘটনায় আটক যুবক কারাগারে

লক্ষ্মীপুরে মাদ্রাসা ছাত্রীকে পালাক্রমে ধর্ষণের ঘটনায় আটক যুবক কারাগারে

লক্ষ্মীপুরে মাদ্রাসা ছাত্রীকে পালাক্রমে ধর্ষণের ঘটনায় আটক যুবক কারাগারে

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে এবার ১৩ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রীকে পালাক্রমে ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (৫ এপ্রিল) সকালে দুলাল নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। অপর অভিযুক্ত মুকবুলকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে পুলিশ জানায়। এর আগে সদর উপজেলার বশিকপুর গ্রামে ভিকটিম ওই ছাত্রীকে পালাক্রমে ধর্ষণ করা হয় এমন অভিযোগে থানায় মামলা করে তার পরিবার। ভিকটিম রশিদপুর রহমানিয়া দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী। তাকে ডাক্তারী পরীক্ষা নিরিক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ভিকিটি ও পরিবার জানায়, গত ২৭ মার্চ মঙ্গলবার বিকালে ওই ছাত্রী তার বাড়ির পাশের ফসলী বাগানে পানি দিচ্ছিল। এসময় একই এলাকার বখাটে মুকবুল ওই কিশোরীকে জোরপূর্বক পাশের বাগানে নিয়ে যায়। এসময় মুকবুল ও তার সহযোগি দুলালসহ তাকে (ছাত্রীকে) পালাক্রমে ধর্ষণ করে। পরে বিষয়টি কাউকে বললে তাকেসহ পরিবারের সবাইকে হত্যার হুমকি দেয় তারা। ঘটনার ৩দিন পর ওই ছাত্রীকে একা পেয়ে আবারো ধর্ষনের চেষ্টা চালায় মুকবুল। এসময় দৌড়ে বসতঘরে চলে আসলে তার বাবা ও ভাবীর সামনে তাকে মারধর করে দুলালকে কোলে বসিয়ে ভিডিও ধারণ করে তারা। পরে পূর্বের ঘটনাটি অভিভাবাকদের কাছে জানান ওই ছাত্রী। বিষয়টি স্থানীয়দের জানানোর পর বুধবার বিকালে মুকবুল ও দুলালকে আসামি করে থানায় মামলা করে ভিকটিমের বাবা।

ধর্ষণের অভিযোগে অভিযুক্ত দুলাল বশিকপুর ইউপির বড় রশিদপুর গ্রামের দ্বীন ইসলামের ছেলে এবং মুকবুল একই গ্রামের হাবিব উল্যার ছেলে।

এ ব্যাপারে লক্ষ্মীপুরের পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন বলেন, ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আসামি দুলালকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামি মুকবুলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আনিস কবির/পিএম/এইউ

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com