সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ, আহত-৫

লক্ষ্মীপুরে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ, আহত-৫

লক্ষ্মীপুরে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ, আহত-৫

নিজস্ব প্রতিনিধি: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লক্ষ্মীপুরে ছাত্রীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার বিকেলে শহরের বালিকা বিদ্যা নিকেতন মাঠে বাংলাদেশ ছাত্রলীগের প্রাথমিক সদস্য সংগ্রহ/ নবায়ন উৎসব অনুষ্ঠান চলাকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা সমাবেশ স্থলের শতাধিক চেয়ার ভাংচুর করে। এতে উভয় পক্ষের অন্তত ৫ নেতাকর্মী আহত হয়। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে বাংলাদেশ ছাত্রলীগের প্রাথমিক সদস্য সংগ্রহ/ নবায়ন উৎসব অনুষ্ঠান চলাকালে চন্দ্রগঞ্জ থানার ছাত্রলীগের সাবেক আহবায়ক কাজী বাবলুর নেতৃত্বে একটি মিছিল সমাবেশ স্থলে গেলে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটোসের অনুসারীরা বাধা দেয়। এ সময় বাকবিতন্ডার এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষ চলাকালে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা সমাবেশ স্থলের শতাধিক চেয়ার ভাংচুর করে। পরে ছাত্রলীগ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিক সদস্য সংগ্রহ উৎসব অনুষ্ঠানে জেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদ্দুন চৌধুরী সোহেলের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ নুর উদ্দিন চৌধুরী নয়ন, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এমএ মমিন পাটওয়ারী, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি কাজী এনায়েত, নুরুল করিম জুয়েল, যুগ্ন সাধারণ সম্পাদক দিদার মোহাম্মদ নিজামুল ইসলাম, মানব সম্পদ বিষয়ক সম্পাদক নাহিদুজ্জামান ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com