সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
রায়পুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

রায়পুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

রায়পুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, রায়পুর:  লক্ষ্মীপুরের রায়পুরে পুকুরের পানিতে ডুবে মো: আনাস (২) নামে এক শিশুর কুরুন মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বামনী ইউনিয়নের কাপিলাতলী গ্রামে পাটওয়ারী বাড়ীতে এ ঘটনা ঘটে। নিহত শিশু আনাস একই গ্রামের বাসিন্দা ও কাফিলাতলী বাজারের বিশিষ্ট ঔষুধ ব্যবসায়ী মাসুদের ২য় সন্তন। এ ঘটনায় পরিবার স্বজনদের পাশাপাশি গ্রামবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। দুপুর ২ টায় শিশু আনাসকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
শোকাহত পিতা মাসুদ জানান, সকাল ১০ টায় আমার স্ত্রী ঘরের ভিতরে কাজ করছিল। এর ফাঁকে ঘরে পাশে পুকুরে খেলা করতে যায় আনাস। পা পিছলে পড়ে পানিতে পড়ে যায়। পরে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে সরকারী হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার শামীমা নাসরিন তাকে মৃত ঘোষনা করেন।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে আদালত থেকে ভুয়া আইনজীবী আটক

নির্বাচন ও গণভোটে কঠোর নিরাপত্তায় সারাদেশে বিজিবি মোতায়েন

কমলনগরে ইটভাটা শ্রমিককে অপহরণে বাঁধা দেয়ায় নারীসহ ৫জনকে পিটিয়ে আহত

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

সন্ধ্যার পর অন্ধকারে আলেকজান্ডার মেঘনাপাড়; নিরাপত্তা ও পর্যটনে শঙ্কা

বশিকপুরে ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com