সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে গোলাগুলিতে ডাকাতি মামলার আসামি নিহত

লক্ষ্মীপুরে গোলাগুলিতে ডাকাতি মামলার আসামি নিহত

লক্ষ্মীপুরে গোলাগুলিতে ডাকাতি মামলার আসামি নিহত

নিজস্ব প্রতিনিধি:  লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জের গনিপুর এলাকা থেকে নুরুল আলম ওরফে নুরু নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সাংবাদিকদের কাছে পুলিশ বলেছে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত-পুলিশ গোলাগুলিতে নুরুল আলম নিহত হয়েছে। পুলিশ বলেছে নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য ছিল। এ সময় রফিক উল্যাহ ও রুবেল নামে দুই পুলিশ সদস্য আহত হয়। আহতদের সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। তবে এ বিষয়ে নিহত ব্যক্তির পরিবারের কোন সদস্যের বক্তব্য নেয়া সম্ভব হয়নি। ঘটনাস্থল থেকে একটি এলজি, একটি বন্দুক, ৫ রাউন্ড গুলি ও ডাকাতির কাজে ব্যবহৃত জিনিসপত্র উদ্ধার করা হয়। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৭ এপ্রিল) রাত সাড়ে তিনটার দিকে। নিহত নুরুল আলম নুরু সদর উপজেলার পূর্ব জাফরপুর এলাকার সামছুদ্দোহার ছেলে।

পুলিশ জানায়, চন্দ্রগঞ্জের গনিপুর এলাকায় শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাতদল। এ খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানা পুলিশ ডাকাতদের ধরতে ওই এলাকায় অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়েঁ। পুলিশও পাল্টা ১৫ রাউন্ড গুলি ছুড়েঁ। এতে নুরুল আলম নুরু গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়। এ সময় আহত হয় দুই পুলিশ সদস্য।

চন্দ্রগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. জাফর আহম্মদ জানান, ডাকাত-পুলিশ গোলাগুলিতে ডাকাত নুরু নিহত হয়। ঘটনাস্থল থেকে অস্ত্র,গুলি ও ডাকাতির কাজে ব্যবহৃত জিনিসপত্র উদ্ধার করা হয়। নিহত  নুরু পুলিশের তালিকাভূক্ত আসামি, তার বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় ৬টি ডাকাতির মামলা রয়েছে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com