সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে শ্বশুর বাড়িতে জামাই খুন

লক্ষ্মীপুরে শ্বশুর বাড়িতে জামাই খুন

লক্ষ্মীপুরে শ্বশুর বাড়িতে জামাই খুন

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জের পূর্বরাজাপুুর এলাকায় শ্বশুর বাড়ী থেকে জামাতা কাজী ওমর ফারুকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমরাত ১১টার দিকে শ্বশুর আবদুল মন্নানের নতুন বাড়ী থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠিনো হয়। স্বজনদের দাবী পারিবারিক কলহের জের ধরে তাকে হত্যা করা হতে পারে। পুলিশ ও স্বজনরা জানায়, প্রায় আড়াই বছর আগে চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া কাজীবাড়ীর আবদুল লতিফের পুত্র কাজী ওমর ফারুকের সঙ্গে একই ইউনিয়নের পূর্বরাজাপুর গ্রামের মোল্লা বাড়ীর আবদুল মন্নানের কন্যা ডলি আক্তারের বিয়ে হয়।

তাদের ৭ মাস বয়সের একটি পুত্র সন্তান রয়েছে। দীর্ঘ দিন ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। গত কিছুদিন পূর্বে ঝগড়া করে ডলি বাবার বাড়ীতে চলে আসে। সোমবার বেলা ৩টার দিকে তাকে নেয়ার জন্য ফারুক শ্বশুর বাড়ীতে আসে। এরপর রাত ৯টার দিকে ওই বাড়ীর ভিতর থেকে কক্ষের দরজা বন্ধ থাকায় দেয়াল ভেঙ্গে তার গলাকাটা রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় মেঝে থেকে একটি রক্তমাখা দা জব্দ করে। চন্দ্রগঞ্জ থানার ওসি তদন্ত মো. জাফর আহম্মদ বলেন, নিহতের গলাকাটা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com