সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে ছাত্রীকে ধর্ষনের অভিযোগে পিয়নের বিরুদ্ধে মামলা

লক্ষ্মীপুরে ছাত্রীকে ধর্ষনের অভিযোগে পিয়নের বিরুদ্ধে মামলা

লক্ষ্মীপুরে ছাত্রীকে ধর্ষনের অভিযোগে পিয়নের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের রতনেরখিল এলাকায় ৫ম শ্রেনীর স্কুল ছাত্রীকে ধর্ষনের ঘটনায় বিদ্যালয়ের পিয়ন হাসান আহম্দকে আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার বিকেলে নির্যাতিত ওই ছাত্রীকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠায় পুলিশ। ডাক্তারী পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রাথমিকভাবে ধর্ষনের আলামত পাওয়া গেছে বলে নিশ্চিত করছেন সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আনোয়ার হোসেন। এর আগে ওই ছাত্রীর মা বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত হাসান আহমদ পলাতক রয়েছে।

পুলিশ ও নির্যাতিত ছাত্রীর স্বজনরা জানায়, প্রতিদিনের মত গত(২২ এপ্রিল) রোববার সকালে স্কুলে যায় ৫ম শ্রেনীর ওই ছাত্রী। স্কুলের পিয়ন হাসান আহমদ চকলেটের প্রলোভান দিয়ে একটি কক্ষে নিয়ে ধর্ষন করে পালিয়ে যায় হাসান আহমদ। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে হাসান। তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষার্থীসহ এলাকাবাসী।

চন্দ্রগঞ্জ থানার ওসি তদন্ত মো. জাফর আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত হাসান আহমদকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com