সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে মোবাইল ফোন টাওয়ারের মালামালসহ আটক-৬

লক্ষ্মীপুরে মোবাইল ফোন টাওয়ারের মালামালসহ আটক-৬

লক্ষ্মীপুরে মোবাইল ফোন টাওয়ারের মালামালসহ আটক-৬

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে মোবাইল ফোন টাওয়ারের চোরাইকৃত বিপুল পরিমাণ মালামাল ভর্তি পিকআপ ভ্যানসহ চোর সিন্ডিকেটের ৬ জন কে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে সদরের দাসেরহাট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ইয়ারপুর গ্রামের মো. দিদার, সুধারাম থানার কাজীরটেক এলাকার মো. রিপন, কুমিল্লার লাকসামের নাউটি গ্রামের মো. সোহাগ, দেবিদ্বারের ফতোয়াবাদ গ্রামের শরীফুল আলম, চট্টগ্রামের পটিয়ার গোবিন্দেরখিল গ্রামের নিজাম উদ্দিন ও ফিরোজপুরের ভান্ডারিয়ার মো. জামান। লক্ষ্মীপুর পুলিশ সুপার (এসপি) আ স ম মাহাতাব উদ্দিন জানান, মালামাল ভর্তি একটি পিকআপ ভ্যান দাসেরহাট সড়ক দিয়ে যাচ্ছিল।

পুলিশ ওই পিকআপভ্যান তল্লাশি চালায়। এ সময় গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে তারা মোবাইল ফোনের টাওয়ারের মালামাল চুরি করার ঘটনা স্বীকার করেন। আটকের সময় তাদের কাছ থেকে সদর থানা এলাকার গ্রামীণ ফোনের বিভিন্ন টাওয়ার থেকে চোরাই করা ৩৪টি ব্যাটারি, চোরাই কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জমাদি জব্দ করা হয়।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com