সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ, আহত-৫

লক্ষ্মীপুরে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ, আহত-৫

লক্ষ্মীপুরে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ, আহত-৫

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে সিনিয়র-জুনিয়রের ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগ নামধারী মিনহাজ আলম সাকিব ও আশেক মাহমুদ ফাহিম গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন ছাত্রলীগ কর্মী ও দুই দোকানর শ্রমিকসহ ৫ জন আহত হয়েছেন। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়াা হয়েছে। সোমবার রাত ১০ টার দিকে শহরের হাসপাতাল সড়কে এ ঘটনা ঘটে। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশানের উপস্থিতিতেই এমন ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। তবে জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরীফ ও জিয়াউল করিম নিশান তা অস্বীকার করে বলছেন ঘটনার সঙ্গে ছাত্রলীগের কোন সম্পৃক্ত নেই। বরং খবর পেয়ে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে।

জানা যায়, মোটর সাইকেল চালানোকে কেন্দ্র করে সাকিব ও ফাহিম গ্রুপের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। এসময় আহত হয় ছাত্রলীগ কর্মী ফাহিম, মিরাজ ও মঞ্জু। সংঘর্ষের ভিডিও ধারণ করতে গেলে পাশ^বর্তী দোকানদার মামুন ও তার কর্মচারী জিহাদকে মারধর করে ছাত্রলীগ কর্মীরা। পরে শহর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোলায়মানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে দোকানদার মামুনকে পুলিশ আটক করে নিয়েগেছে অভিযোগ তার কর্মচারী জিহাদের। তিনি বলেন, তার দোকান মালিক অন্যায়ভাবে হামলা শিকার হয়েছে। অথচ তাকেই পুলিশ আটক করে নিয়ে থানায় নিয়ে যায়।

 

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com