সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে পৃথক ঘটনায় ৪ ব্যক্তির মৃত্যু

লক্ষ্মীপুরে পৃথক ঘটনায় ৪ ব্যক্তির মৃত্যু

লক্ষ্মীপুরে পৃথক ঘটনায় ৪ ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে পৃথক পৃথক ঘটনায় ৪ ব্যক্তির  মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে রামগতি উপজেলায়। বৃহস্পতিবার (২৪ মে) সকালে রামগতি উপজেলার বড়খেরী এলাকা থেকে সেলিম উদ্দিন নামের এক বুদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সিরাজ একই এলাকার মৃত মকবুল আহম্মদের ছেলে। সকালে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে ব্যাটারী চালিত অটো রিক্সার চাপায় আবির হোসেন (৮) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। আবির হোসেন বড়খেরী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মোঃ মুর্তজার ছেলে। অপর দিকে বৃহস্পতিবার সকালে সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুলাল হোসেন নামে এক যুবক নিহত হয়েছে। নিহত দুলাল ওই এলাকার রুহুলআমিনের ছেলে। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আরিছুল হক ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হোসেন ঘটনা গুলোর সত্যতা নিশ্চিত করেন।

পুলিশ জানায়, সকালে দুলাল হোসেন মোটরে বিদ্যুৎ সংযোগ দিচ্ছিল। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একই সময় রামগতিতে সিরাজুল ইসলাম নামের এক বুদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
পরীক্ষা শেষ করে বাড়ি ফেরার পথে বড়খেরী এলাকার মারকাজুল উলুম নুরানী মাদ্রাসার ২য় শ্রেণীর ছাত্র মো:আবির হোসেন ব্যাটারী চালিত অটো রিক্সার চাপায় নিহত হয়েছে। বিবিরহাট সংলগ্ন তেমুহনী এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই উত্তেজিত জনতা চালক কে আটক করে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com