সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে মাদক বিরোধী অভিযানে ছাত্রলীগের কলেজ শাখা সভাপতিসহ গ্রেফতার ৪৯

লক্ষ্মীপুরে মাদক বিরোধী অভিযানে ছাত্রলীগের কলেজ শাখা সভাপতিসহ গ্রেফতার ৪৯

লক্ষ্মীপুরে মাদক বিরোধী অভিযানে ছাত্রলীগের কলেজ শাখা সভাপতিসহ গ্রেফতার ৪৯

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে পুলিশের মাদক বিরোধী অভিযানে ৪৯মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে কফিল উদ্দিন ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি বোরহান উদ্দিন ভূইয়াও রয়েছেন। মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত জেলা সদর, রায়পুর, রামগঞ্জ ও রামগতি উপজেলা ও চন্দ্রগঞ্জ থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ছাত্রলীগ নেতা বোরহান উদ্দিন, কামাল হোসেন ওরফে টিংকু কামাল, নাছির চৌধুরীর মাজেদ ও সৈয়দ নুরুল আলম টিটোসহ বেশিরভাগই স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ হেডকোয়ার্টারসের তালিকাভূক্ত মাদক বিক্রেতা।

আরো পড়ুন: লক্ষ্মীপুরে ৮ দিনে ৭২ মাদক ব্যবসায়ী গ্রেফতার, শীর্ষদের ফোন বন্ধ

লক্ষ্মীপুর পুলিশ সুপার আসম মাহাতাব উদ্দিন জানান, গ্রেপ্তারকৃতরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ হেডকায়োর্টারস এর তালিকাভূক্ত মাদক বিক্রেতা। মাদক নির্মূল না হওয়া পযর্ন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।

 

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ

আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে: রেজাউল করিম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com