সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে: রেজাউল করিম

আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে: রেজাউল করিম

আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে: রেজাউল করিম

হাসিবুর রশীদ: আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে— এমন মন্তব্য করেছেন দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. মুহাম্মদ রেজাউল করিম।
 
তিনি বলেন, “আমরা শাসক হতে চাই না, ক্ষমতার লোভী নই। আমাদের আমিরে জামায়াত একজন মানবিক নেতা। ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা এ দেশের মানুষের সেবক হয়ে তাদের কল্যাণে কাজ করতে চাই।”
 
শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় লক্ষ্মীপুর শহরের মিয়া রাস্তার মাথা এলাকায় আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
রেজাউল করিম আরও বলেন, “আপনারা কি প্রস্তুত আমাদেরকে সেই দাঁড়িপাল্লায় সমর্থন দেওয়ার জন্য— ইনসাফভিত্তিক কোরআনের সমাজ, ন্যায়ভিত্তিক সমাজ, চাঁদাবাজ-মুক্ত ও লুন্ঠনমুক্ত সমাজ, উন্নয়নের সমাজ প্রতিষ্ঠার জন্য ভোট দিতে? যদি আপনারা আমাদের ভোট দেন, আমরা আপনাদের কার্ড দেব না; ওমর (রা.)-এর মতো রাষ্ট্রের সব সুবিধা আমরা কাঁধে করে আপনাদের ঘরে পৌঁছে দেব— ইনশাআল্লাহ।”
 
পথসভায় শহর জামায়াতের আমির অ্যাডভোকেট আবুল ফারাহ নিশানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহসচিব মাওলানা নাছির উদ্দীন মাহমুদ, শহর নায়েবে আমির মাওলানা জহিরুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা।
 

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ

আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে: রেজাউল করিম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com