সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে ১৪ দিনে ১শ ৬০ মাদক ব্যবসায়ী গ্রেফতার

লক্ষ্মীপুরে ১৪ দিনে ১শ ৬০ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে চলমান মাদক বিরোধী অভিযানে সর্বশেষ শুক্রবার ( ১ জুন) রাত থেকে শনিবার (২ জুন) দুপুর পর্যন্ত জেলার সদর, রায়পুর, রামগঞ্জ, রামগতি উপজেলা ও চন্দ্রগঞ্জ থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে  ৩৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে অধিকাংশই স্বরাষ্টমন্ত্রনালয় ও পুলিশ হেডকায়োর্টারস এর তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী বলে জানায় পুলিশ। এ নিয়ে গত ১৯ মে থেকে চলমান অভিযানে লক্ষ্মীপুরে ১শ ৬০ মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়।

পুলিশ জানায়, লক্ষীপুর সদর উপজেলার  লাহারকান্দি ইউপির ১নং ওয়ার্ডস্থ আটিয়াতলী এলাকায় গোয়েন্দা পুলিশ (ডিবি)  অভিযান চালিয়ে ৩শ পিস ইয়াবাসহ মোঃ শাহজাহান (২৯) এবং  সদর থানাধীন ২নং দক্ষিণ হামছাদী ইউপির ৬নং ওয়ার্ড গোপীনাথপুর এলাকায় অভিযান চালিয়ে ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. নিজাম (২৫) কে আটক করা হয়।  তাঁরা দুইজনেই পেশাদার ইয়াবা ব্যবসায়ী বলে জানায় গোয়েন্দা পুলিশ।

এর আগে ৩০ মে ৪৯ জন, ২৫ মে ২৩ জন, ২২ মে ২৯, ২১ মে ২২ কে গ্রেফতার করে পুলিশ। অভিযানের মাঝে গা ঢাকা দিয়ে তাদের ব্যবহৃত নিয়মিত ফোন নাম্বার বন্ধ রেখেছে শীর্ষ ব্যবসায়ীরা। গোয়েন্দা সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানিয়েছে মাদক ব্যবসায়ীদের মধ্যে রাজনৈতিক ব্যক্তি, রাজনৈতিক পরিবারের সন্তান, জনপ্রতিনিধি ও নারী রয়েছেন। লক্ষ্মীপুর সদর, রায়পুর, রামগঞ্জ ও রামগতি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের কে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে স্বরাষ্টমন্ত্রনালয় ও পুলিশ হেডকোয়ার্টারসের তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী রয়েছে।

লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার আসম মাহতাব উদ্দিন বলেন, ‘মাদকবিরোধী অভিযানের পর থেকে অনেকে গা-ঢাকা দিয়েছে। আমাদের অভিযান অব্যাহত আছে। মাদক ব্যবসায়ীদের নামের তালিকা ও ছবি দেশের সব জেলায় পাঠানো হয়েছে। যে যেখানে থাকুক গ্রেফতার হবেই। আর মাদকের বিরুদ্ধে যুদ্ধ চলবেই।’

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ

আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে: রেজাউল করিম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com