সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
ফোনে ডেকে নিয়ে ইটভাটার মাঝিকে হত্যা: ছোট ভাই আটক

ফোনে ডেকে নিয়ে ইটভাটার মাঝিকে হত্যা: ছোট ভাই আটক

ফোনে ডেকে নিয়ে ইটভাটার মাঝিকে হত্যা: ছোট ভাই আটক

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর সদরে মোবাইল ফোনে ডেকে নিয়ে আবু ছায়েদ (৪০) নামে এক ইটভাটার মাঝিকে (শ্রমিক নেতা) পিটিয়ে শ্বাসরোধে হত্যার করার অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের নলডগী গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত ব্যক্তির ছোট ভাই সাগর উদ্দিনকে আটক করেছে পুলিশ। সুদের টাকা নিয়ে দ্বন্দ্বে জের ধরে এ হত্যার ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। নিহত আবু ছায়েদ সদরের কুশাখালীর মধ্য নলডগী গ্রামের মৃত আবু তাহেরের ছেলে ও স্থানীয় একটি ইটভাটার মাঝি। পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, উপজেলার মধ্য নলডগী গ্রামের সুদ কারবারি বেলাল উদ্দিনের কাছ থেকে আবু ছায়েদ সুদে টাকা নেন। তবে কত টাকা লেনদেন হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

সম্প্রতি হিসাব করে পাওনা পরিশোধ করায় হঠাৎ বেলাল তার কাছে আরও টাকা পাওনা রয়েছে বলে দাবি করে সে। এ নিয়ে রোববার সন্ধ্যায় আবু ছায়েদ ও বেলালের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে বেলাল রাতে মোবাইল ফোনে ডেকে নিয়ে ছায়েদকে পিটিয়ে শ্বাসরোধ করে হত্যা করে বলে অভিযোগ স্বজনদের। সকালে লোকজন নিজের (ছায়েদ) বাড়ির সামনে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থল এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনার পর থেকে পলাতক থাকায় অভিযুক্ত বেলাল উদ্দিনের বক্তব্য পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল নম্বরটিও বন্ধ রয়েছে। এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানা পুলিশের পুলিশ পরিদর্শক (তদন্ত) জাফর আহমদ বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সুদ ব্যবসায়ী বেলালের ছোট ভাই সাগরকে আটক করা হয়। মরদেহটি ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com