সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

লক্ষ্মীপুরে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

লক্ষ্মীপুরে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে ১৪ বছরের কিশোরী আছমা আক্তারকে ধর্ষণ ও হত্যা ঘটনার প্রধান আসামী শাওন হোসেনসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে শাওনকে ফেনী ও তাঁর সহযোগী স্বপনকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত শাওন সদর উপজেলার মহাদেবপুর গ্রামের বেলালের ছেলে ও স্বপন শাকচর গ্রামের হোসেন আহমেদের ছেলে।

সদর থানার ওসি মো. লোকমান হোসেন জানান, আছমা ও শাওনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ৯ জুন রাতে আছমার বাড়িতে তাঁর মা-বাবার অনুপস্থিতে শাওন প্রবেশ করে। এ সময় তাকে জোর পূর্বক ধর্ষণ করে শাওন। পরে বিষয়টি জানাজানির ভয়ে আছমাকে হত্যা করে পুকুরে ফেলে দেওয়া হয়। এ সময় তাকে সহযোগীতা করেন ওই এলাকার স্বপন। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের পৃথক স্থান থেকে গ্রেফতার করা হয়।

প্রসঙ্গত, গত ৯ জুন (শনিবার) রাতে বাড়ির পাশের পুকুর থেকে আছমার বিবস্ত্র অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার পর দিন নিহতের পিতা ফয়েজ আহমদ বাদি হয়ে থানায় মামলা করেন।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com