সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
দত্তপাড়া-কচুয়া সড়ক সংস্কার কাজে অনিয়মে মানববন্ধন

দত্তপাড়া-কচুয়া সড়ক সংস্কার কাজে অনিয়মে মানববন্ধন

দত্তপাড়া-কচুয়া সড়ক সংস্কার কাজে অনিয়মে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া-কচুয়া সড়ক সংস্কার কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। রবিবার (১ জুলাই) সকালে দত্তপাড়া রামরতন উচ্চ বিদ্যালয়ের সামনে শিক্ষার্থীসহ  এলাকাবাসী এ কর্মসূচি পালন করে। কর্মসূচি চলাকালে বক্তব্য দেন চন্দ্রগঞ্জ থানা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ সভাপতি বাদল মজুমদার বাপ্পী, দত্তপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কাশেম, উত্তর জয়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. বেল্লাল হোসেন, দত্তপাড়া ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সাবেক সদস্য হুমায়ূন কবির স্বপন প্রমুখ।

মানববন্ধনে এলাকাবাসী ছাড়াও দত্তপাড়া রামরতন উচ্চ বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, দত্তপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় ও দত্তপাড়া ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। বক্তারা বলেন, এলজিইডির তত্ত্বাবধায়নে এক মাস আগে দত্তপাড়া-কচুয়া সড়কের আট কিলোমিটার সংস্কার করা হয়। ঠিকাদার নিজের ইচ্ছেমত সংস্কার কাজ করার কিছু দিনের মধ্যে পূর্বের মতো গর্ত সৃষ্টি হয়েছে। বর্ষা মৌসুমে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়বে বলে উল্লেখ করেন বক্তারা।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com