সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে যৌন হয়রানি তদন্তে প্রমাণিত

লক্ষ্মীপুরে যৌন হয়রানি তদন্তে প্রমাণিত

লক্ষ্মীপুরে যৌন হয়রানি তদন্তে প্রমাণিত

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর চররমনী মোহন করাতির হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক তোফায়েল আহমেদ ছাত্রীদের যৌন হয়রানি করেছেন বলে প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। ভয় দেখিয়ে তিনি অন্তত ৩০ ছাত্রীকে যৌন হয়রানি করেছেন বলে জানা গেছে।

আজ বুধবার (৪ জুলাই) দুপুরে তদন্ত কমিটির প্রধান সদর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা সরেজমিনে ক্ষতিগ্রস্ত ছয়-সাতজন ছাত্রী, অভিভাবক, শিক্ষক ও এলাকাবাসীসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। সেখানে অন্তত ৩০ জন ছাত্রীর যৌন হয়রানির প্রমাণ পেয়েছি। এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।

এদিকে, ঘটনা জানাজানির পর থেকে ওই শিক্ষক পলাতক।

গতকাল মঙ্গলবার (৩ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মোহাম্মদ শাজাহান আলী ওই বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে নিশ্চিত হন।

প্রসঙ্গত, শিক্ষক তোফায়েলের বাড়ি সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের মাছিমনগর গ্রামে। তিন বছর ধরে তিনি উত্তর চররমনী মোহন করাতির হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি স্থানীয় হাওলাদার বাড়িতে থেকে পার্শ্ববর্তী মসজিদে ইমামতি করতেন। সকালে তিনি আরবি শিক্ষা ও রাতে শিক্ষার্থীদের পড়াতেন। এই সুবাদে কোমলমতি ছাত্রীদের ভয় দেখিয়ে কৌশলে তাদেরকে যৌন হয়রানি করতেন।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com