সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
তারেকের তালিকায় লক্ষ্মীপুরের ৪টি আসনে বিএনপির প্রার্থী যারা

তারেকের তালিকায় লক্ষ্মীপুরের ৪টি আসনে বিএনপির প্রার্থী যারা

তারেকের তালিকায় লক্ষ্মীপুরের ৪টি আসনে বিএনপির প্রার্থী যারা

লক্ষ্মীপুরটোয়েন্টিফোর প্রতিবেদন: নানা প্রতিকূল পরিবেশেও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে এগোচ্ছে বিএনপি। যে কোনো পরিস্থিতিতেই দলটি নির্বাচনে যেতে চায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে ৩০০ আসনে দলীয় সম্ভাব্য প্রার্থী তালিকা পৌঁছেছে এমন সংবাদ দিয়ে বুধবার (৪জুলাই) একটি প্রতিবেদন ছাপিয়েছে বাংলা দৈনিক, “বাংলাদেশ প্রতিদিন”। ওই প্রতিবেদনে দৈনিকটি দাবি করেছে তারেক রহমানের টেবিলে যাওয়া দলীয় সম্ভাব্য প্রার্থীদের তালিকা দৈনিকটির কাছে আছে।

প্রতিবেদনে আরো বলা হয়, কয়েক দফা জরিপ চালিয়ে দলের সম্ভাব্য প্রার্থীও চূড়ান্ত করা হয়। সম্ভাব্য প্রার্থীরা মাঠপর্যায়ে অনানুষ্ঠানিকভাবে প্রচারণাও শুরু করেছেন। দলটি আশা করছে, ভোটের আগেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারামুক্তি লাভ করবেন। কোনো কারণে তিনি মুক্তি না পেলেও সম্ভাব্য সব প্রস্তুতি নিয়ে রাখছে দলটি। হাইকমান্ডের সবুজ সংকেত পাওয়ার পরপরই মাঠে ঝাঁপিয়ে পড়বেন প্রার্থীরা। এরই মধ্যে তারেক রহমানের নির্দেশনায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতাদের নিয়ে একাদশ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছেন।

তালিকা অনুযায়ী লক্ষ্মীপুর জেলার ৪টি আসনের মধ্যে লক্ষ্মীপুর-১ নাজিম উদ্দিন আহমেদ, অধ্যাপক ড. মামুন হোসেন ও ইয়াছিন আলী, জোটের শরিক এলডিপির শাহাদাৎ হোসেন সেলিম  লক্ষ্মীপুর-২ আবুল খায়ের ভূঁইয়া ও লে. কর্নেল (অব.) আবদুল মজিদ, লক্ষ্মীপুর-৩ শহীদউদ্দিন চৌধুরী এ্যানী, লক্ষ্মীপুর-৪ এ বি এম আশরাফউদ্দিন নিজান ও শফিউল বারী বাবু। বৃহত্তর জোট হলে জেএসডি সভাপতি আ স ম আবদুর রবও প্রার্থী হতে পারেন।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ

আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে: রেজাউল করিম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com