সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
নারিকেল পাড়াকে কেন্দ্র করে লক্ষ্মীপুরে যুবককে কুপিয়ে হত্যা

নারিকেল পাড়াকে কেন্দ্র করে লক্ষ্মীপুরে যুবককে কুপিয়ে হত্যা

নারিকেল পাড়াকে কেন্দ্র করে লক্ষ্মীপুরে যুবককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে জমি নিয়ে পারিবারিক বিরোধের জের ধরে হাফিজ উল্যা নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় আরও দুই জন আহত হয়েছেন। রোববার দুপুরে পৌরসভার বাঞ্চানগর এলাকার এ ঘটনা ঘটে। নিহত হাফিজ বাঞ্চানগর এলাকার মৃত আলী আহমদের ছোট ছেলে। পুলিশ জানায়, বাঞ্চানগর এলাকার আলী আহমদের মৃত্যুর পর তার জমি ৪ ছেলের মধ্যে এখনও ভাগাভাগি হয়নি। এতে সবাই নিজেদের মতো করে ভোগ করে আসছে। ঘটনার সময় আলী আহমদের স্ত্রী বিলকিছের নেছা ও ছেলে হাফিজ উল্যা গাছ থেকে ভাতিজা সুমনকে নারিকেল পাড়তে বলে।

এ সময় গাছে উঠতে গেলে আবদুল মালেক ও তার ছেলে হানিফ তাদের বাধা দেয়। কিছু সময় পর হানিফ ওই গাছে উঠলে চাচা হাফিজ উল্যা তাকেও আবারও বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে হানিফ গাছ থেকে নেমে দা দিয়ে চাচার মাথায়-পেটে কোপায় দেয়। এক পর্যায়ে বিলকিছ ও মতলব বাধা দিকে গেলে তারাও আহত হন। পরে আহত সবাইকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাফিজকে মৃত ঘোষণা করেন। লক্ষ্মীপুর সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন জানান, নারিকেল পাড়াকে কেন্দ্র করে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com