সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে এমএ সাত্তার ট্রাস্টের উদ্যোগে ৩২লাখ টাকার চেক বিতরণ

লক্ষ্মীপুরে এমএ সাত্তার ট্রাস্টের উদ্যোগে ৩২লাখ টাকার চেক বিতরণ

লক্ষ্মীপুরে এমএ সাত্তার ট্রাস্টের উদ্যোগে ৩২লাখ টাকার চেক বিতরণ

নিজস্ব প্রতিনিধি : আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক। আমি বিশ্বাস করি, মানুষকে ভালোবাসতে হবে। মানুষের কাছে যেতে হবে, মানুষের কাছে বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতির কথা বলতে হবে। কারণ বঙ্গবন্ধু আদর্শই ছিল মানবসেবা। শনিবার (২৮ জুলাই) দুপুরে লক্ষ্মীপুরে এক মতবিনিময় সভায় বক্তব্যে এসব কথা বলেন অধ্যক্ষ এম এ সাত্তার ট্রাস্টের চেয়ারম্যান অধ্যক্ষ এম এ সাত্তার। তিনি বাংলাদেশ কারিগরি শিক্ষক সমিতি ফেডারেশন ও ঢাকা মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি। ওই ট্রাস্টের উদ্যোগে লক্ষ্মীপুর পৌরসভার মসজিদ-মন্দিরসহ ১৮৬ টি ধর্মীয় প্রতিষ্ঠানে চেকের মাধ্যমে ৩১ লাখ ৫০ হাজার টাকা অনুদান দেওয়া হয়। এ উপলক্ষে দুপুরে জেলা শহরের সোনার বাংলা কমিউনিটি সেন্টারে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এ সময় তিনি বলেন, আমি খুবই গরীব পরিবারের সন্তান। তবুও আমার বাবাকে দেখেছি অল্পতে পরিবারের চাহিদা মিটিয়ে কিভাবে মানুষকে সহযোগিতা করতেন। আর আমিও বাবাকে অনুসরণ করছি। তাই মানুষের সহযোগিতায় অধ্যক্ষ এম এ সাত্তার ট্রাস্ট প্রতিষ্ঠা করেছি। আমার উপার্জনের একটি অংশ আমি এ ট্রাস্টে জমা করি এবং ট্রাস্টের মাধ্যমে সেই টাকা দিয়ে মানুষকে সহযোগিতা করে যাচ্ছি। এছাড়াও মসজিদ-মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে সহযোগিতা করার চেষ্টা অব্যাহত রেখেছি।

মতবিনিময় সভায় ট্রাস্টের চেয়ারম্যান অধ্যক্ষ এম এ সাত্তারের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহের, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সামছুদ্দিন সাজু, জেলা পরিষদের সদস্য মাহবুবুল হক মাহবুব, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন প্রমুখ। এছাড়াও পৌরসভার সকল কাউন্সিলর, পৌরসভা আওয়ামী লীগের নেতাকর্মী, সকল ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম-মুয়াজ্জিন এবং পরিচালনা কমিটির নেতৃবৃন্দ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, লক্ষ্মীপুর পৌরসভার ১৫ টি ওয়ার্ডে ১৬৯ টি মসজিদ, ১৬টি মন্দির ও একটি গীর্জা রয়েছে। এসব প্রতিষ্ঠানে অনুদান দেওয়া হয়।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com