সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সৌদি আরবে দূর্ঘটনায় লক্ষ্মীপুরের এক যুবক নিহত

সৌদি আরবে দূর্ঘটনায় লক্ষ্মীপুরের এক যুবক নিহত

সৌদি আরবে দূর্ঘটনায় লক্ষ্মীপুরের এক যুবক নিহত

নিজস্ব প্রতিনিধি : সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় লক্ষ্মীপুরের নাসির পাটোয়ারী নামে এক যুবক নিহত হয়েছে। গতকাল বুধবার (১ আগষ্ট) রাতে বাসায় ফেরার পথে সড়ক দূর্ঘটনায় মারা যান। নিহত নাসির পাটোয়ারী সদর উপজেলার হামছাদি ইউনিয়নের কাপিলাতলী গ্রামের ওজিউল্লাহ পাটোয়ারীর (সাবেক মেম্বার) ছেলে। সৌদি প্রবাসী নিহত নাসিরের বন্ধু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল রাতে কর্মস্থান থেকে বাসায় ফেরার পথে সৌদি আরবের আল খারিজ সংলগ্ন ওয়াদি আল দেছেরে সড়ক দূর্ঘটনায় মারা যায়।

সে দীর্ঘদিন থেকেই সৌদি আরবে একটি কোম্পানিতে চাকরি করতেন। স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান এমরান হোসেন নান্নু বলেন, মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নাসির পাটোয়ারীর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। নিহতের মরদেহটি দ্রুত দেশে আনার জন্য ব্যবস্থা করা হবে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com