সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে ইউপি চেয়ারম্যানের ওপর ছাত্রলীগের হামলা

লক্ষ্মীপুরে ইউপি চেয়ারম্যানের ওপর ছাত্রলীগের হামলা

লক্ষ্মীপুরে ইউপি চেয়ারম্যানের ওপর ছাত্রলীগের হামলা

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও বিএনপি নেতা কামরুজ্জামান সোহেলকে পিটিয়ে আহত করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে দালাল বাজারে তার ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ সময় তিনি আত্মরক্ষার্থে পাশের এক বাড়িতে গিয়ে আশ্রয় নেন। খবর পেয়ে পুলিশ তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। আহত সোহেল সদর (পশ্চিম) উপজেলা বিএনপির আহ্বায়ক। জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন বলেন, পরিকল্পিভাবে ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা বিএনপি নেতা সোহেলের ওপর হামলা চালায়। এ সময় তাকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করা হয়। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক দাবি জানাচ্ছি।

অভিযোগ অস্বীকার করে সদর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক জিসাদ আল নাহিয়ান বলেন, ওই ইউপি চেয়ারম্যানের ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করার একটি পোস্ট দেখেছি। তবে হামলার সঙ্গে ছাত্রলীগের কেউ জড়িত নয়। এ ব্যাপারে লক্ষ্মীপুর সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com