সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
কমলনগরে পাঠাগারের উদ্যোগে নদীভাঙা মানুষের মাঝে ঈদবস্ত্র বিতরণ

কমলনগরে পাঠাগারের উদ্যোগে নদীভাঙা মানুষের মাঝে ঈদবস্ত্র বিতরণ

কমলনগরে পাঠাগারের উদ্যোগে নদীভাঙা মানুষের মাঝে ঈদবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে ঈদুল আযহা উপলক্ষে ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার(২১আগস্ট) বিকেলে চর ফলকনের মাতাব্বরহাটে মাতাব্বরহাট ইসলামী সমাজকল্যাণ পাঠাগারের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন ফলকন ইউপি চেয়ারম্যান হাজী হারুনুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কমলনগর প্রেসক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. ওমর ফারুক। সংগঠনের সদস্য আনোয়ার হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ইউপি সদস্য সৈয়দ আহমদ, শিক্ষক আমজাদ হোসেন আমু, বেলাল হোসেন এবং জুনাইদ আল হাবিব।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চর ফলকন ইউপি চেয়ারম্যান হাজী হারুনুর রশিদ বলেন, “আজকের তরুণদের এ মহতি উদ্যোগকে আমি স্বাগত জানাই। আগামি দিনে চর ফলকন ইউনিয়নে কোন অসহায় ও হত-দরিদ্র মানুষ বিপদে পড়লে তাদের সর্বাত্মক সহযোগিতা করা হবে। বিশেষ করে গরীব বা অসহায় কেউ মারা গেলে তাদের দাফন কার্য সম্পন্ন করার জন্য সহযোগিতা করা হবে।”

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ডাকাত-আতঙ্ক, রাত জেগে এলাকাবাসীর পাহারা 

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রশাসন ও সাংবাদিকগণের সর্বাত্মক সহযোগিতা চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান-এমপি

কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫পরিবার উল্টো মামলা দিয়ে হয়রানি ‎

লক্ষ্মীপুরে অটোরিক্সা চালক ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

কমলনগরে মোটরসাইকেল দূর্ঘটনায় কিশোরের মৃত্যু

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com