সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ঘূর্ণিঝড় ‘তিতলি’ বিষয়ে লক্ষ্মীপুর প্রশাসনের বৈঠক

ঘূর্ণিঝড় ‘তিতলি’ বিষয়ে লক্ষ্মীপুর প্রশাসনের বৈঠক

ঘূর্ণিঝড় ‘তিতলি’ বিষয়ে লক্ষ্মীপুর প্রশাসনের বৈঠক

নিজস্ব প্রতিনিধি: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘তিতলি’র প্রভাব ও করণীয় বিষয় নির্ধারণে বুধবার (১০ অক্টোবর) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভা করা হয়েছে। এসময় দুর্যোগ মোকাবেলা বিষয়ক বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে সংশ্লিষ্টদের অবহিত করা হয় এবং দুর্যোগ মোকাবেলায় সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

জেলা প্রশাসন আয়োজিত এ প্রস্তুতি সভায় জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পালের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহম্মদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইকবাল হোসেন প্রমুখ।

এসময় জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল বলেন, উপকূলের নিকটবর্তী এলাকায় মাইকিং করে মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে বলা হয়েছে। প্রস্তুত রাখতে বলা হয়েছে দুর্যোগকালীন নিরাপত্তায় ৬৭ টি মেডিকেল টিম ও অর্ধশতাধিক স্বেচ্ছাসেবক দল। পাশাপাশি আশ্রয়কেন্দ্রের লোকজনের জন্য প্রয়োজনীয় খাদ্য সরবরাহ করা হয়েছে। একই সাথে সরকারি কর্মকর্তা-কর্মচারিদের ছুটি বাতিল ও সবধরণের শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান এবং আন্তঃজেলা লঞ্চ সার্ভিস বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও স্থানীয় প্রশাসন ও রেড ক্রিসেন্টকে প্রস্তুত থাকারও নির্দেশ দেওয়া হয়। এসময় একটি মোবাইল কন্ট্রোল টিম গঠন করেন তিনি। ঘূর্ণিঝড় চলাকালীন ও পরবর্তি সময়ে জেলাবাসীর সুবিদার্থে এই টিম গঠন করা হয় বলে জানা গেছে। মোবাইল কন্ট্রোল টিমের নাম্বার- ০৩৮১-৬২২৪০ ও ০১৭৮৮৫৭৭৭০৬।

এ সভায় জেলার সরকারি-বেসরকারি বিভিন্ন অফিসের কর্মকর্তা, রেড ক্রিসেন্টসহ বিভিন্ন এনজিও সংগঠনের প্রতিনিধি ও জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রশাসন ও সাংবাদিকগণের সর্বাত্মক সহযোগিতা চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান-এমপি

কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫পরিবার উল্টো মামলা দিয়ে হয়রানি ‎

লক্ষ্মীপুরে অটোরিক্সা চালক ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

কমলনগরে মোটরসাইকেল দূর্ঘটনায় কিশোরের মৃত্যু

লক্ষ্মীপুরে হামলা-চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই কর্মী গ্রেপ্তার

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com