সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের মাঝে অধ্যক্ষ সাত্তার ট্রাস্টের নাস্তা

লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের মাঝে অধ্যক্ষ সাত্তার ট্রাস্টের নাস্তা

লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের মাঝে অধ্যক্ষ সাত্তার ট্রাস্টের নাস্তা

নিজস্ব প্রতিনিধি:  মানুষ মানুষের জন্য, আর্তমানবতার সেবায় নিয়োজিত অধ্যক্ষ এম এ সাত্তার ট্রাস্ট’ এ স্লোগানে লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের মাঝে নাস্তা বিতরণ করা হয়েছে। রোববার (১৪ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার সাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় তিন শতাধিক শিক্ষার্থীকে এ নাস্তা বিতরণ করা হয়। অধ্যক্ষ এম এ সাত্তার ট্রাস্টের উদ্যোগে এ আয়োজন করা হয়।

নাস্তা বিতরণের সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বেলায়েত হোসেন ভুলু, প্রধান শিক্ষক খালেদা খানম, ট্রাস্টের প্রতিনিধি ও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সাছুদ্দিন সাজু, আবদুস সাত্তার, শেখ শাহাদাত হোসেন, জোবায়ের হোসেন ফাহিম ও সানজিদুল ইসলাম সৈকত গাজী প্রমুখ।

অধ্যক্ষ এম এ সাত্তার ঢাকা মোহম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি, বাংলাদেশ কারিগরি শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি ও অধ্যক্ষ এম এ সাত্তার ট্রাস্টের চেয়ারম্যান। এছাড়াও তিনি আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৩ (সদর) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রশাসন ও সাংবাদিকগণের সর্বাত্মক সহযোগিতা চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান-এমপি

কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫পরিবার উল্টো মামলা দিয়ে হয়রানি ‎

লক্ষ্মীপুরে অটোরিক্সা চালক ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

কমলনগরে মোটরসাইকেল দূর্ঘটনায় কিশোরের মৃত্যু

লক্ষ্মীপুরে হামলা-চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই কর্মী গ্রেপ্তার

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com