সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
রায়পুর আসনে নৌকা মার্কার বিরামহীন প্রচারণায় আইনজীবি সালাহ উদ্দিন রিগ্যান

রায়পুর আসনে নৌকা মার্কার বিরামহীন প্রচারণায় আইনজীবি সালাহ উদ্দিন রিগ্যান

রায়পুর আসনে নৌকা মার্কার বিরামহীন প্রচারণায় আইনজীবি সালাহ উদ্দিন রিগ্যান

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর-২ (রায়পুর-সদরের একাংশ) আসনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশা করে নৌকা মার্কায় ভোট চেয়ে বিরামহীন প্রচারণা চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ সুপ্রিমকোর্টের আইনজীবি সালাহ উদ্দিন রিগ্যান। নৌকার ভোট চেয়ে তার বিভিন্ন ধরনের প্রচারণায় ইতোমধ্যে উপজেলা ব্যাপী আলোচনার জন্ম দিয়েছে। তিনি পৌরসভাসহ উপজেলার ১০টি ইউনিয়নে গনসংযোগ করে যাচ্ছেন। যেখানেই যাচ্ছেন-সেখানেই তিনি বৃদ্ধ ও তরুনদের ব্যাপক সাড়া পাচ্ছেন।

গনসংযোগের সময় তিনি বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরছেন। ইতোমধ্যে তার ব্যতীক্রম এবং সাহসি কিছু পদক্ষেপ এলাকায় নতুন আলোচনার জন্ম দিয়েছে।

তিনি দাবি করেন তরুন প্রার্থী হিসাবে মনোয়ন পেলে জামায়াত বিএনপির দূর্গ হিসেবে পরিচিত রায়পুর আসন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে পারবেন। ভোটারদের মাঝে প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি নির্বাচিত হলে ইউনিয়ন মনোয়ন বানিজ্য, পরিবহনে চাঁদাবাজী, সরকারী অফিসগুলোতে ঘুষ ও অবৈধ লেনদেন থাকবেনা, লক্ষ্মীপুর – ২ আসন মাদকমুক্ত হিসেবে গড়ে তুলব, সরকারী সেবার প্রাপ্তিতে হয়রাণী বন্ধ করা, কর্মসংস্থান সৃষ্টির জন্য যথাযথ উদ্যোগ ও টিআর কাবিখাসহ বিভিন্ন সরকারী উন্নয়ন প্রকল্পও বরাদ্দের সর্বত্তম ব্যবহারসহ বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন।

সালাহ উদ্দিন রিগ্যান বাংলাদেশ সুপ্রিমকোর্টের আইনজীবি  হিসেবে কর্মরত আছেন।

 

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রশাসন ও সাংবাদিকগণের সর্বাত্মক সহযোগিতা চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান-এমপি

কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫পরিবার উল্টো মামলা দিয়ে হয়রানি ‎

লক্ষ্মীপুরে অটোরিক্সা চালক ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

কমলনগরে মোটরসাইকেল দূর্ঘটনায় কিশোরের মৃত্যু

লক্ষ্মীপুরে হামলা-চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই কর্মী গ্রেপ্তার

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com