সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
দৈনিক পাঁচ লাখ লেনদেনের সুবিধা নিয়ে বাজারে আসছে মোবাইল ব্যাংকিং ‘‘নগদ’’

দৈনিক পাঁচ লাখ লেনদেনের সুবিধা নিয়ে বাজারে আসছে মোবাইল ব্যাংকিং ‘‘নগদ’’

দৈনিক পাঁচ লাখ লেনদেনের সুবিধা নিয়ে বাজারে আসছে মোবাইল ব্যাংকিং ‘‘নগদ’’

নিজস্ব প্রতিনিধি: একজন গ্রাহক দিনে ১০ বারে আড়াই লাখ টাকা জমা এবং একই পরিমাণ টাকা উত্তোলন করতে পারবেন। বর্তমানে বিকাশ বা রকেটের একজন গ্রাহক দিনে দু’বারে সর্বোচ্চ ১০ হাজার টাকা উত্তোলন এবং ১৫ হাজার টাকা জমা করতে পারেন। বিদ্যমান মোবাইল ব্যাংকিংয়ের তুলনায় জমার ক্ষেত্রে ২৫ গুণ এবং উত্তোলনে ১৭ গুণ বেশি লেনদেনের সুযোগ পাবেন নতুন মোবাইল ব্যাংকিং সেবা নগদে। বিদ্যমান মোবাইল ব্যাংকিংয়ের কয়েকগুণ বেশি লেনদেনের সুযোগ নিয়ে বাংলাদেশ ডাক বিভাগ নিয়ে আসছে ‘নগদ’ নামে নতুন ডিজিটাল আর্থিক সেবা। সুযোগ গ্রহন করতে পারবেন ডাক বিভাগের মোবাইল ব্যাংকিংয়ের গ্রাহকরা। নতুন সেবা চালুর জন্য এরই মধ্যে এজেন্ট নিয়োগের কাজ প্রায় শেষ হয়েছে।সারাদেশে এজেন্ট নিয়োগের মাধ্যমে বেসরকারি ব্যবস্থাপনায় এ সেবা দেওয়া হবে।  সংশ্লিষ্ট কর্তাব্যক্তি এবং সংবাদ মাধ্যমের সুত্রে এ সকল তথ্য জানা গেছে।

ডাক বিভাগের নিজস্ব আইনের (পোস্টাল অ্যাক্ট) আওতায় একটি বেসরকারি প্রতিষ্ঠানকে এ সেবা চালুর দায়িত্ব দেওয়া হয়েছে। মুনাফা ভাগাভাগির ভিত্তিতে প্রতিষ্ঠানটি সারাদেশে এজেন্ট নিয়োগের মাধ্যমে সেবা শুরু করবে। অন্যদিকে দেশে বিদ্যমান মোবাইল ব্যাংকিং গুলো পরিচালিত হচ্ছে বাংলাদেশ ব্যাংকের কোম্পানি আইনের আওতায় মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেসর মাধ্যমে।

বিদ্যমান মোবাইল ব্যাংকিংয়ের কয়েকগুণ বেশি লেনদেনের সুবিধা নিয়ে এ ধরনের সেবা চালুর উদ্যোগের খবরে দেশে বিদ্যমান মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠানগুলো  অস্বস্তি রয়েছে।

জানতে চাইলে ডাক বিভাগের মহাপরিচালক সুশান্ত কুমার মণ্ডল সংবাদ মাধ্যমকে বলেন, ‘নগদ’ ডাক বিভাগের একটি প্রোডাক্ট। এটা বিকাশ, রকেটের মতোই একটি সেবা। পোস্ট অফিস সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত খোলা থাকে। আবার সরকারি ছুটির দিন বন্ধ থাকে। এ কারণে সার্বক্ষণিক সেবা দেওয়ার লক্ষ্যে মুনাফা ভাগাভাগির ভিত্তিতে একটি বেসরকারি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

বিদ্যমান নিয়মে একটি মোবাইল ব্যাংকিং হিসাবে দিনে সর্বোচ্চ দু’বারে ১৫ হাজার এবং মাসে ২০ বারে এক লাখ টাকা ক্যাশ-ইন বা জমা দেওয়া যায়। তবে ডাক বিভাগের সেবার আওতায় একজন গ্রাহক দিনে ১০ বারে আড়াই লাখ টাকা এবং মাসে ৫০ বারে ৫ লাখ টাকা ক্যাশ-ইন করতে পারবেন। এ ছাড়া বিদ্যমান নিয়মে দু’বারে ১০ হাজার এবং মাসে সর্বোচ্চ ১০ বারে ৫০ হাজার টাকা টাকা ক্যাশ-আউট তথা উত্তোলন করা যায়। আর ব্যক্তি থেকে ব্যক্তি হিসাবে দিনে ১০ হাজার এবং মাসে ২৫ হাজার টাকা স্থানান্তর করা যায়। ডাক বিভাগের সেবা ব্যবহার করে দিনে ৫০ বারে আড়াই লাখ টাকা এবং মাসে ১৫০ বারে ৫ লাখ টাকা স্থানান্তর করা যাবে।

নগদ ওয়েব সাইট: https://www.nagad.com.bd/

মোবাইল অ্যাপস: https://play.google.com/store/apps/details?id=com.konasl.nagad

আরো পড়ুন: মোবাইল ব্যাংকিং সেবা ‘নগদ’ আসছে

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রশাসন ও সাংবাদিকগণের সর্বাত্মক সহযোগিতা চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান-এমপি

কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫পরিবার উল্টো মামলা দিয়ে হয়রানি ‎

লক্ষ্মীপুরে অটোরিক্সা চালক ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

কমলনগরে মোটরসাইকেল দূর্ঘটনায় কিশোরের মৃত্যু

লক্ষ্মীপুরে হামলা-চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই কর্মী গ্রেপ্তার

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com