সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
কমলনগরে বর্ণাঢ্য আয়োজনে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কমলনগরে বর্ণাঢ্য আয়োজনে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কমলনগরে বর্ণাঢ্য আয়োজনে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহিউদ্দিন সেলিম চেয়ারম্যান গোল্ডকাপ টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে।সোমবার (১৫ অক্টোবর) বিকেল তিনটায় উপজেলার তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন, লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপু। এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে তোরাবগঞ্জ স্পোটিং ক্লাব।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামগতি-কমলনগর আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল মামুন। খেলার সার্বিক তত্ত্বাবধায়ক ও কমলনগর উপজেলা যুবলীগের আহবায়ক মেজবাহ উদ্দিন আহমেদ  বাপ্পির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়সাল আহম্মদ রতন, তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন আহমেদ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নোমান প্রমুখ।

উদ্বোধনী খেলায় কমলনগর বঙ্গবন্ধু স্মৃতি সংসদ হাজিরহাট একাদশকে ১-০ গোলে পরাজিত করে। প্রথমবারের এ আসরে জেলার বিভিন্ন উপজেলা থেকে ১৬টি ক্লাব অংশ গ্রহন করবে বলে জানিয়েছেন, তোরাবগঞ্জ স্পোটিং ক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রশাসন ও সাংবাদিকগণের সর্বাত্মক সহযোগিতা চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান-এমপি

কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫পরিবার উল্টো মামলা দিয়ে হয়রানি ‎

লক্ষ্মীপুরে অটোরিক্সা চালক ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

কমলনগরে মোটরসাইকেল দূর্ঘটনায় কিশোরের মৃত্যু

লক্ষ্মীপুরে হামলা-চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই কর্মী গ্রেপ্তার

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com