সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুর-৪ আসনে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী লাইলির ব্যাপক শোডাউন

লক্ষ্মীপুর-৪ আসনে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী লাইলির ব্যাপক শোডাউন

লক্ষ্মীপুর-৪ আসনে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী লাইলির ব্যাপক শোডাউন

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের মনোনয়ন প্রত্যাশী আওয়ামীলীগের কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলি ব্যাপক শোডাউন করেছেন। শোডাউনকালে তিনি বিভিন্ন হাটবাজারে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করে লক্ষ্মীপুরসহ দেশব্যাপী উন্নয়ন অব্যাহত রাখতে ভোটারদের সহযোগিতা চেয়ে মানুষের মাঝে সরকারের উন্নয়ন ও সফলতার বিষয় লিফলেট বিতরণ করেন।

মঙ্গলবার(১৬ অক্টোবর) দুপুরের পর থেকে লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের তোরাবগঞ্জ, করইতলা, চর লরেঞ্চ, হাজিরহাট, করুনানগর, পাটোয়ারীহাট, ও আলেকজান্ডারসহ দুই উপজেলার বিভিন্ন হাট-বাজারে অনেক বড় গাড়ি বহর নিয়ে তিনি শোডাউন(গণসংযোগ) করেন। শোডাউনকালে বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ লাইলীকে হাতনেড়ে শুভেচ্ছা জানান। পরে তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি কমলনগরের দুটি  পূজা মণ্ডপ পরিদর্শন করেন।

এ সময় জনাব লাইলি আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও সফলতা তুলে ধরে সনাতন ধর্মালম্বীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

জনাব লাইলীর সাথে বিভিন্ন স্থানে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাবেক সভাপতি এম আলাউদ্দিন, আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটির সদস্য এডভোকেট ড. বদরুল হাসান কচিঁ, লায়ন মশিউর আহমেদ, সরদার মোঃ ফারুক হোসেন, লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান, কৃষি বিষয়ক সম্পাদক আবদুল মতলব, কৃষি ও বাণিজ্য বিষয়ক সম্পাদকে মোঃ দেলোয়ার হোসেন, কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম নুরুল আমিন মাস্টার, আওয়ামী লীগ নেতা আজাদ উদ্দিন চৌধুরী, জেলা শ্রমিক লীগের আহবায়ক মামুনুর রশিদ, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক হিজবুল বাহার রানা, কমলনগর উপজেলা শ্রমিক লীগের আহবায়ক গিয়াস উদ্দিন, যুবলীগ নেতা আবুল বাছেত, ইয়াসিন আরাফাত রাজু, সাবেক ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর আলম বিপ্লব ও সাধারণ সম্পাদক রাসেল, ছাত্রলীগ নেতা শাহ আশরাফ আহমেদ রাজন প্রমুখ।

ফরিদুন্নাহার লাইলী কেন্দ্রীয় আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক। এর আগে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ছিলেন ২ বার এবং বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সামছুন নাহার হলের দু’বারের নির্বাচিত ভিপি এবং একজন সক্রিয় মুক্তিযোদ্ধা।

বিগত ২০০৮ সালে মহাজোট সরকার গঠন করলে ফরিদুন্নাহার লাইলী সংরক্ষিত মহিলা আসন থেকে এমপি নির্বাচিত হয়ে রামগতি-কমলনগর আসনের দায়িত্ব গ্রহণ করেন। সে সময় তিনি উন্নয়নের পাশাপাশি এলাকার বহু বেকার যুবকের কর্মসংস্থান করেন। এখনো জনাব লাইলীকে রামগতি-কমলনগরের বেকার যুবক-যুবতীদের আশার প্রতীক বলে মনে করেন অনেকে।

লক্ষ্মীপুর-৪ আসন থেকে আগামী নির্বাচনে নৌকা প্রতীকে প্রার্থী হওয়ার প্রত্যাশায় তিনি গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। ঘরোয়া পরিবেশ, বিভিন্ন বৈঠক ও মতবিনিময় সভায় নিয়মিত সময় দিচ্ছেন।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com