সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে পরিবহণ ধর্মঘট প্রত্যাহার

লক্ষ্মীপুরে পরিবহণ ধর্মঘট প্রত্যাহার

লক্ষ্মীপুরে পরিবহণ ধর্মঘট প্রত্যাহার

শ্রমিকদের ডাকা ৪৮ ঘন্টার ধর্মঘট লক্ষ্মীপুরে প্রত্যাহার করা হয়েছে। এতে কিছুটা স্বস্তি ফিরে এসেছে যাত্রীদের মধ্যে। রোববার (২৮ অক্টোবর) দুপুর ২টার দিকে জেলা বাস মালিক পরিবহণ সমিতির সাধারণ সম্পাদক ও সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি এ কে এম সালাহ্ উদ্দিন টিপু তাঁর ব্যক্তিগত ফেসবুক পেইজে এক স্ট্যাটাসের মাধ্যমে যানবাহন চলাচলের ঘোষণা দেন। এরপর থেকে সড়কে সিএনজি, লেগুনাসহ ছোট ছোট যানবাহন চলাচল শুরু করে।

ফেসবুকে সালাহ্ উদ্দিন টিপু লিখেন, লক্ষ্মীপুর জেলার সকল সড়কে গাড়ি চলবে। এ নির্দেশনা বাস্তবায়নে সঠিকভাবে দায়িত্ব পালন করা জন্য পরিবহণ সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন তিনি।

সিএনজি শ্রমিক ইউনিয়নের জেলা সাধারণ সম্পাদক সবুজ চৌধুরী জানান, রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত লক্ষ্মীপুরে শান্তিপূর্ণভাবে পরিবহণ শ্রমিকরা ধর্মঘট পালন করেছে। তবে জেলা বাস মালিক পরিবহণ সমিতির সাধারণ সম্পাদক ও সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি এ কে এম সালাহ্ উদ্দিন টিপু’র নির্দেশে দুপুর ২টায় এ ধর্মঘট প্রত্যাহার করা হয়।

ধর্মঘট প্রত্যাহারের পর লক্ষ্মীপুরের বিভিন্ন সড়কে যানবাহন চলাচল শুরু করেছে। দূরপাল্লার যানবাহন এখনো চলাচল না করলেও জেলার অভ্যন্তরে যান চলাচল শুরু হওয়ায় যাত্রীদের মাঝে স্বস্তি ফিরেছে বলে জানা গেছে।

উল্লেখ্য, এ কে এম সালাহ্ উদ্দিন টিপু জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্বও পালন করছেন।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রশাসন ও সাংবাদিকগণের সর্বাত্মক সহযোগিতা চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান-এমপি

কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫পরিবার উল্টো মামলা দিয়ে হয়রানি ‎

লক্ষ্মীপুরে অটোরিক্সা চালক ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

কমলনগরে মোটরসাইকেল দূর্ঘটনায় কিশোরের মৃত্যু

লক্ষ্মীপুরে হামলা-চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই কর্মী গ্রেপ্তার

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com