সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে নিখোঁজ যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

লক্ষ্মীপুরে নিখোঁজ যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

লক্ষ্মীপুরে নিখোঁজ যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

নিখোঁজের ৫দিন পর লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহীর পূর্ব সৈয়দপুর এলাকা থেকে বস্তাবন্দি যুবক মেহেরাজ হোসেনের লাশ উদ্ধার করে আজ শুক্রবার ভোরে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এর আগে রাতে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত মেহেরাজ হোসেন নোয়খালীর সুধারাম থানার উত্তর হুগলী গ্রামের শাহজাহানের ছেলে সন্ধ্যায় বাড়ি থেকে মেহেরাজ হোসেন মোটরসাইকেল যোগে লক্ষ্মীপুর সদর উপজেলার দাসেরহাট এলাকায় আসে। এরপর থেকে মেহেরাজ হোসেন নিখোঁজ হয়। এরপর মেহেরাজের পরিবারের কাছে মোবাইল ফোনে মুক্তিপণ দাবী করা হয়।

এ ঘটনায় ২৬ ফেব্রুয়ারি মেহেরাজ হোসেনের ভাই মাহাবুব হোসেন বাদী হয়ে সুধারাম থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর সুধারাম থানা পুলিশ তাদের কোন সহযোগিতা করেনি বলে অভিযোগ করেন নিহতের স্বজনরা। ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহীর পূর্বসৈয়দপুরের টক্কার পোল এলাকায় বস্তাবন্দি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ বস্তাবন্দি লাশ উদ্ধার করে চন্দ্রগঞ্জ থানায় নিয়ে আসে।  পরে রাতে স্বজনরা এসে মেহেরাজের লাশ সনাক্ত করে।
শুক্রবার দুপুরে সদর হাসপাতালের সামনে নিহতের স্বজনরা অভিযোগ করে বলেন, নিখোঁজের পর পুলিশের কাছে অভিযোগ দিয়েও কোন সহযোগিতা পায়নি। মেহেরাজ হোসেনকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ বস্তাবন্দি করে খালে পেলে দেয়। এ হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন তারা।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। এ ঘটনা তদন্তদ চলছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি রডসহ উদ্ধার

লক্ষ্মীপুরে যুবদল নেতার বিরুদ্ধে নির্মাণাধীন মার্কেটে তালা দেওয়ার অভিযোগ

কমলনগরে ব্যবসায়ীর নামে মিথ্যা মামলা আর গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

কালভার্ট সংস্কার না করে সিসি ঢালাই দিলে দীর্ঘস্থায়ী সমস্যা ও দুর্ভোগে পরবে বাজারবাসী

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবে বিশিষ্টজনরা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com