সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ভূ-উপরস্থ পানি সংরক্ষণে রামগতিতে ডরপ'র সভা

ভূ-উপরস্থ পানি সংরক্ষণে রামগতিতে ডরপ’র সভা

ভূ-উপরস্থ পানি সংরক্ষণে রামগতিতে ডরপ’র সভা

“এসডিজি লক্ষ্যমাত্র ২০৩০” অর্জনে ভূ-উপরস্থ পানি সংরক্ষণে  লক্ষ্মীপুরের রামগতিতে বেসরকারি উন্নয়ন সংস্থা ডরপ এর সহযোগিতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২৬ডিসেম্বর) উপজেলার চর বাদাম ইউনিয়নের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি ব্যবস্থাপনা নাগরিক কমিটির সভাপতি আজিজুল ইসলাম, ইউনিয়ন পরিষদ সচিব মোঃ ফিরোজ আলম।

সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন জসিমের সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ কামাল হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের প্রতিনিধি আবু ইউছুপ, এলজিইডির প্রতিনিধি মোঃ শরিফ হোসাইন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী অরুপ চন্দ্র দেবনাথ, আবদুস শহিদ, মাহমুদা খানম, আবদুল মান্নান, কো-অফট সদস্য মাহিনুর বেগম, ইউপি সদস্য তাওহিদ রাব্বানী, আনোয়ার হোসেন, উদ্যোক্তা এমএম হাসান প্রমুখ।

সভায় পান সম্পদ সুরক্ষায় সকল প্রতিষ্ঠান একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। রামগতি উপজেলায় খাবার পানির অভাব সব ইউনিয়নে গভীর নলকুপ বসেনা বসলেও পানিতে লবন, আয়রন, আর্সেনিক এমনকি ইকোলাই পাওয়া যায় যাহা পানযোগ্য নয়। ইউনিয়ন পরিষদসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠন পানি সম্পদ রক্ষায় পুকুর, খাল, জলাশয় খননসহ পানিকে যাতে আর ময়লা আবর্জনা ফেলে নষ্ট না করতে পারে এবং বাঁধ বা দখল করে পানির প্রবাহ বাধাগ্রস্থ করতে না পারে সেই বিষয়ে কাজ করার প্রতি গুরুত্ব আরোপ করা হয়।

সভাপতির বক্তব্যে সাখাওয়াত হোসেন বলেন, আমার বাড়িতে আমি ৩টি নলকুপ বসিয়েছি। ১টির পানিও পান করতে পারি না। চর বাদাম ইউনিয়নে খাবার পানির প্রকট অভাব। এখন থেকে আমাদের খাল, বিল, জলাশয়ের পানি কাউকে ময়লা আবর্জনা ফেলে নষ্ট করতে দিবনা। সামনের দিনগুলোতে আমাদের পুকুর, খাল ও জলাশয়ের পানি খেতে হবে। তিনি ভূ-উপরস্থ পানি পান, খাবার যোগ্য করে জনসাধারনের মধ্যে সরবরাহের জন্য সরকারের প্রতি আহবান জানান।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রশাসন ও সাংবাদিকগণের সর্বাত্মক সহযোগিতা চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান-এমপি

কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫পরিবার উল্টো মামলা দিয়ে হয়রানি ‎

লক্ষ্মীপুরে অটোরিক্সা চালক ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

কমলনগরে মোটরসাইকেল দূর্ঘটনায় কিশোরের মৃত্যু

লক্ষ্মীপুরে হামলা-চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই কর্মী গ্রেপ্তার

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com