সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুর জেলার প্রতিষ্ঠা বার্ষিকীতে ঢাকাস্থ ছাত্রদের আয়োজন

লক্ষ্মীপুর জেলার প্রতিষ্ঠা বার্ষিকীতে ঢাকাস্থ ছাত্রদের আয়োজন

লক্ষ্মীপুর জেলার প্রতিষ্ঠা বার্ষিকীতে ঢাকাস্থ ছাত্রদের আয়োজন

লক্ষ্মীপুর জেলার প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে কেক কেটে দিনটি উদযাপন করল ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা ছাত্র ফোরাম।

এ উপলক্ষ্যে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর শ্যামলীতে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যয়নরত লক্ষ্মীপুর জেলার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা ছাত্র ফোরামের সভাপতি সৈয়দ রোকন উদ্দিন এর সভাপতিত্বে এসময় আলোচনা করেন, সংগঠনের সাবেক সভাপতি এডভোকেট হিমেল ভূঁইয়া, লক্ষ্মীপুর ম্যাথ ক্লাবের প্রতিষ্ঠাতা প্রকৌশলী ইকবাল মাহমুদ, সংগঠনটির সাধারণ সম্পাদক ফাহিম নেওয়াজ রুপম প্রমুখ।

আলোচনা শেষে সবাই মিলে কেক কেটে লক্ষ্মীপুর জেলার জন্মদিন পালন করে।

উল্লেখ্য, ১৯৮৪ সালের ২৮ ফেব্রুয়ারি বৃহত্তর নোয়াখালী জেলা থেকে বিভক্ত হয়ে রামগঞ্জ,রায়পুর,লক্ষ্মীপুর ও রামগতি এ চারটি উপজেলা নিয়ে লক্ষ্মীপুর জেলা হিসেবে প্রতিষ্ঠা পায়। পরবর্তীতে রামগতি উপজেলার একাংশ নিয়ে কমলনগর নামে আরেকটি উপজেলা গঠন করা হয়। এছাড়াও লক্ষ্মীপুর সদর উপজেলার পূর্বাঞ্চল নিয়ে চঁন্দ্রগঞ্জ থানা গঠন করা হয়, চন্দ্রগঞ্জ থানাও উপজেলা হওয়ার প্রক্রিয়া চলমান।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রশাসন ও সাংবাদিকগণের সর্বাত্মক সহযোগিতা চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান-এমপি

কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫পরিবার উল্টো মামলা দিয়ে হয়রানি ‎

লক্ষ্মীপুরে অটোরিক্সা চালক ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

কমলনগরে মোটরসাইকেল দূর্ঘটনায় কিশোরের মৃত্যু

লক্ষ্মীপুরে হামলা-চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই কর্মী গ্রেপ্তার

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com