সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে নিখোঁজের ৪ দিন পর সেপটিক ট্যাংকে মিলল শিশুর লাশ

লক্ষ্মীপুরে নিখোঁজের ৪ দিন পর সেপটিক ট্যাংকে মিলল শিশুর লাশ

লক্ষ্মীপুরে নিখোঁজের ৪ দিন পর সেপটিক ট্যাংকে মিলল শিশুর লাশ

লক্ষ্মীপুরে নিখোঁজের চারদিন পর দেড় বছর বয়সী শিশু রাহিমা আক্তারের মরদেহ টয়লেটের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করা হয়েছে। শনিবার (৯ মে) সকাল ১০টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পূর্ব রাজাপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। রাহিমা ওই গ্রামের ফয়েজ আহমেদ মনুর মেয়ে।
পুলিশ জানায়, গত মঙ্গলবার (৫ মে) দুপুরে শিশু রাহিমা নিখোঁজ হয়। দিনভর খোঁজাখুঁজি করে কোথাও পাওয়া যায়নি তাকে। রাত ১০টার দিকে তার বাবা ফয়েজ থানায় একটি নিখোঁজের জিডি করেন।

গত ৪ দিন তাকে কোথাও পাওয়া যায়নি। শনিবার সকালে বাড়ির লোকজন টয়লেটের সেপটিক ট্যাংকের ভেতর শিশুর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহটি উদ্ধার করে।
চন্দ্রগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

নির্বাচন ও গণভোটে কঠোর নিরাপত্তায় সারাদেশে বিজিবি মোতায়েন

কমলনগরে ইটভাটা শ্রমিককে অপহরণে বাঁধা দেয়ায় নারীসহ ৫জনকে পিটিয়ে আহত

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

সন্ধ্যার পর অন্ধকারে আলেকজান্ডার মেঘনাপাড়; নিরাপত্তা ও পর্যটনে শঙ্কা

বশিকপুরে ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি

মাদকসেবীদের হামলায় রায়পুরে আহত কলেজছাত্রের মৃত্যু

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com