সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ঈদ শপিংয়ের ধাক্কায় রামগঞ্জে আবার লকডাউন

ঈদ শপিংয়ের ধাক্কায় রামগঞ্জে আবার লকডাউন

ঈদ শপিংয়ের ধাক্কায় রামগঞ্জে আবার লকডাউন

ঈদ শপিংয়ে ক্রেতা-বিক্রেতাদের উপচে পড়া ভীড়ের ধাক্কায় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মানায় লক্ষ্মীপুরের রামগঞ্জ পুনরায় লকডাউনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। শুক্রবার (১৫ মে) সকাল থেকে রামগঞ্জে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া শপিংমলসহ অন্যান্য ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে উপজেলা প্রশাসন।

বুধবার (১৩ মে) রাত ৮টার দিকে রামগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির জাহান এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এই ঘোষণা জারি থাকবে। এটি অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আরো পড়ুন: পুনরায় অনির্দিষ্টকালের জন্য রায়পুর লকডাউন

গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, বাজারে ক্রেতা-বিক্রেতা কেউই সামাজিক দূরত্ব আর স্বাস্থ্যবিধি মানছেন না। রামগঞ্জকে করোনা ভাইরাস সংক্রমণে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে বিবেচনা করা হচ্ছে। এজন্য জনস্বার্থ ও জনস্বাস্থ্য উভয় বিবেচনায় পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত রামগঞ্জে (প্রত্যেক ইউনিয়নসহ) আগের মতো সকল প্রকার দোকানপাট, শপিংমল ও অন্যান্য ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার (১৫ মে) থেকে সকল ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে দুপুর ১টা পর্যন্ত সীমিত পরিসরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ও কাঁচাবাজার খোলা থাকবে। ওষুধের দোকান সার্বক্ষণিক খোলা রাখা যাবে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সূত্র জানায়, জেলার প্রথম করোনারোগী রামগঞ্জের লামচর ইউনিয়নে শনাক্ত হয়েছে। এই উপজেলায় এক মৃত ব্যক্তির করোনা পজিটিভ এসেছে। এখনো পর্যন্ত এই উপজেলায় ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে ১০ জন সুস্থ হয়েছেন।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে চালু হলো ‘ভ্রাম্যমাণ হাসপাতাল‘, মিলছে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রশাসন ও সাংবাদিকগণের সর্বাত্মক সহযোগিতা চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান-এমপি

কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫পরিবার উল্টো মামলা দিয়ে হয়রানি ‎

লক্ষ্মীপুরে অটোরিক্সা চালক ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

কমলনগরে মোটরসাইকেল দূর্ঘটনায় কিশোরের মৃত্যু

লক্ষ্মীপুরে হামলা-চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই কর্মী গ্রেপ্তার

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com