সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে মোটরসাইকেলে প্রাণ গেল আরো ২ জনের

লক্ষ্মীপুরে মোটরসাইকেলে প্রাণ গেল আরো ২ জনের

লক্ষ্মীপুরে মোটরসাইকেলে প্রাণ গেল আরো ২ জনের

লক্ষ্মীপুরে পৃথক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায়  ২ জন প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) সকালে সদর উপজেলার আন্ডারঘর ও ওয়াপদা অফিস এলাকায় পৃথক দুর্ঘটনায় তারা মারা যান।

এরআগে মঙ্গলবার (১২ মে) দুপুরে মোটরসাইকেলে দুর্ঘটনায় কমলনগরের চরকাদিরা ইউনিয়ন পরিষদের সদস্য বেলাল হোসেন (৪০) ও বুধবার (১৩ মে) দুপুরে একই ইউনিয়নের শামিম হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়।

জানা গেছে, সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের রামগতি-লক্ষ্মীপুর সড়কের ওয়াফদা অফিস এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো. ইসরাফিল নামে (৪৮) এক ব্যক্তি নিহত হন। তিনি কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও স্থানীয় একটি ইটভাটার মালিক।

তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়সল আহমেদ রতন জানান, ইসরাফিলের দুই ছেলে ঢাকায় আছে। তারা আসলে মরদেহ দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিকে উপজেলার চন্দ্রগঞ্জের আন্ডারঘর নামক স্থানে সড়ক পারাপারের সময় দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় কমলা বেগম (৫০) নামে এক বৃদ্ধা গুরুত্বর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। এর একঘন্টা পর চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধা মারা যায়। নিহত কমলা বেগম শিবপুর গ্রামের আবু তাহেরের স্ত্রী।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

প্রসঙ্গত,

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

নির্বাচন ও গণভোটে কঠোর নিরাপত্তায় সারাদেশে বিজিবি মোতায়েন

কমলনগরে ইটভাটা শ্রমিককে অপহরণে বাঁধা দেয়ায় নারীসহ ৫জনকে পিটিয়ে আহত

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

সন্ধ্যার পর অন্ধকারে আলেকজান্ডার মেঘনাপাড়; নিরাপত্তা ও পর্যটনে শঙ্কা

বশিকপুরে ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি

মাদকসেবীদের হামলায় রায়পুরে আহত কলেজছাত্রের মৃত্যু

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com